Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

kolkata

1 hour ago

25 years of seva: কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনা, মোদীর জনসেবার ২৫ বছর

CM Suvendu Adhikari celebrate PM Modi 25 years
CM Suvendu Adhikari celebrate PM Modi 25 years

 

কলকাতা, ৭ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবায় টানা ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এই উপলক্ষে শুরু হওয়া ‘সেবা জ্যোতি যাত্রা’র কর্মসূচির অংশ হিসেবে বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের ধরন ও জনসেবার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, ‘প্রধান সেবক’ হিসেবে পরিচয় দেন। শুধু কথায় নয়, সেই ভাবনা থেকেই তিনি কাজও করেন। মোদী সকলের কাছে অনুপ্রেরণা বলেও মন্তব্য করেন শুভেন্দু।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। উপস্থিত মানুষ তা শোনেন ও দেখেন। অনুষ্ঠানে রাজ্যের প্রায় সব মন্ত্রী এবং রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মোদীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ অক্টোবর পশ্চিমবঙ্গের ২৩টি সাংগঠনিক জেলাতেও ‘সেবা জ্যোতি যাত্রা’র কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচারের পর মশাল নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়েছে।

You might also like!