
ঝাবুয়া, ৭ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে চলছে ‘সেবা সংকল্প অভিযান’। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় বের হবে ‘সেবা জ্যোতি সংকল্প যাত্রা’। জেলা সদর এলাকার একটি স্কুলের মাঠে সকাল ৯টায় শুরু হবে ‘বিকশিত ভারত সংকল্প সভা’। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত চলবে দেশাত্মবোধক গান। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যের পরই শুরু হবে ‘সেবা জ্যোতি সংকল্প যাত্রা’।
দিল্লিতে মূল অনুষ্ঠানে ‘সেবা জ্যোতি’ প্রজ্বলনের পর ঝাবুয়া জেলা সদরেও জ্বালানো হবে সেই জ্যোতি। সেখান থেকে জেলার বিভিন্ন বিধানসভা এলাকার জন্য মশাল প্রজ্বলন করা হবে। পরে স্থানীয় বাসিন্দারা সেই মশাল নিয়ে নিজেদের বিধানসভা এলাকার উদ্দেশে রওনা দেবেন। বিধানসভা এলাকায় জনপ্রতিনিধিদের নেতৃত্বে এগিয়ে যাবে যাত্রা।
যাত্রায় রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও কর্মসূচির কথা তুলে ধরে প্ল্যাকার্ড ও ব্যানার থাকবে। আয়োজকদের বক্তব্য, এই কর্মসূচির মাধ্যমে উন্নয়নের পাশাপাশি ‘সেবা’, ‘সংকল্প’ এবং জনঅংশগ্রহণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ চলছে। এই অভিযানেরই অন্যতম কর্মসূচি হিসেবে বুধবার ঝাবুয়ায় ‘সেবা জ্যোতি সংকল্প যাত্রা’ আয়োজন করা হয়েছে।
25 years of serving the people... I bow to 140 crore Indians for their trust and look forward to serving the nation with greater commitment in the times to come. https://t.co/rO1LXY9Csm
— Narendra Modi (@narendramodi) October 7, 2026
