Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

kolkata

54 minutes ago

Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী

Durga Puja 2026
Durga Puja 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে হতে চলেছে চোখধাঁধানো আয়োজন। প্রায় ৩,০০০ ড্রোনের আলোয় আকাশে ফুটে উঠবে দুর্গাপুজোর নানা অনুষঙ্গ। মায়ের আগমন থেকে শুরু করে বাংলার পুজোর বিভিন্ন আবহ, ড্রোনের আলোকসজ্জায় তুলে ধরা হবে একাধিক দৃশ্য। পাশাপাশি থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। তবে বিশেষ কাজে ব্যস্ত থাকায় এ দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁদের অনুপস্থিতি সত্ত্বেও নতুন সরকারের আমলে এবারের দুর্গাপুজোকে ঘিরে বিশেষ আয়োজন বঙ্গবাসীর নজর কাড়বে বলে মনে করছেন নবান্নের আধিকারিকরা। 

এবার কার্নিভাল হচ্ছে না, তবে বিজয়া সম্মিলনী হবে অভিনবভাবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “২৬ তারিখে আমাদের পুজো কমিটিগুলোকে নিয়ে একটা মিলন মেলাতে বিজয়া সম্মিলনী হচ্ছে। সেটা একটু অভিনব স্টাইলে আমরা করছি এবারে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খাবারের স্টল থাকবে সেখানে। মানে গতানুগতিক যে ওই ক্যাটারারের খাওয়ারের মতো নয়। বিভিন্ন জেলার যা বিখ্যাত খাবার আছে মানে সবই সেখানে চেষ্টা করব আমরা রাখার।” 

প্রত্যেক বছর মহালয়ার ভোরে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করতে গঙ্গার ঘাটগুলিতে ভিড় করেন হাজার হাজার মানুষ। সেই সময় গঙ্গাপাড়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠে চণ্ডীপাঠ বাজানোর পরিকল্পনা করছে রাজ্য। এই বিশেষ আয়োজনের জন্য প্রাথমিকভাবে কলকাতার বড় বড় বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ঘাট বেছে নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, মহালয়ার ভোরে কলকাতার বাবুঘাট, আহিরীটোলা ঘাট, জাজেস ঘাট, নিমতলা ঘাট ও বাজা কদমতলা ঘাটে মাইকে মহিষাসুরমর্দিনী বাজানোর পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি এই ঘাটগুলিতে বড় আকৃতির রেডিওর প্রতিকৃতিও গড়ে তোলা হবে। 

You might also like!