Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

5 days ago

Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিরই পূর্বাভাস, বাড়বে ভ্যাপসা গরমের অস্বস্তি

South Bengal weather
South Bengal weather

 

কলকাতা, ২৮ সেপ্টেম্বর : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ মূলত স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে কমের দিকেই থাকবে বৃষ্টি। শহর ও শহরতলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির পাশাপাশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে। আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পর জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ভ্যাপসা গরমও অনুভূত হবে। আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, ফলে স্বস্তি মিলবে না।

You might also like!