Breaking News
 
Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর

 

Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের

Government Institutions Remain Preferred for Policy Formulation
Government Institutions Remain Preferred for Policy Formulation

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সরকারি প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে বেসরকারি পরামর্শদাতা সংস্থার উপর নির্ভরতা কমাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এ বার থেকে এই কাজে দেশের প্রথম সারির সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলিকে ‘নলেজ পার্টনার’ বা জ্ঞান-সহযোগী হিসেবে কাজে লাগানো হবে। এই সংক্রান্ত একটি বিস্তারিত নির্দেশিকা গত ১৩ নভেম্বর জারি করেছে রাজ্য অর্থ দফতরের অডিট শাখা। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্রের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই ব্যবস্থা অবিলম্বে কার্যকর করা হচ্ছে। ফলে সরকারি প্রকল্পের রূপায়ণ ও নীতি প্রণয়নে বিশেষজ্ঞ জ্ঞান এবং প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতাকে আরও বেশি গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার। 

​নবান্ন সূত্রে খবর, বিভিন্ন প্রশাসনিক দফতর, অধিকরণ এবং সরকারি প্রতিষ্ঠানের নানা প্রকল্প ও গবেষণামূলক কাজে বিশেষজ্ঞদের পরামর্শের প্রয়োজন হয়। এত দিন এই ধরনের কাজে বেসরকারি সংস্থার দ্বারস্থ হওয়ার প্রবণতা দেখা যেত। কিন্তু নয়া নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই প্রকল্পের আওতায় কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি পরামর্শদাতা সংস্থা (কনসালটেন্সি ফার্ম) বা বেসরকারি পেশাদার সংগঠনকে নিয়োগ করা যাবে না। একমাত্র সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত জাতীয় গুরুত্বসম্পন্ন প্রতিষ্ঠান, যেমন— আইআইটি, আইআইএম, ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস এবং কেন্দ্র বা রাজ্য সরকার প্রতিষ্ঠিত কিংবা তাদের অর্থানুকূল্যে পরিচালিত বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থাগুলিকেই এই কাজের জন্য বেছে নেওয়া যাবে। 

কাজের গতি বাড়াতে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রীকরণও করা হয়েছে এই নির্দেশিকায়। বলা হয়েছে, প্রতিটি দফতরকে প্রথমে যোগ্য সরকারি প্রতিষ্ঠানগুলিকে নিয়ে একটি প্যানেল তৈরি করতে হবে, যা অনুমোদন করবেন সংশ্লিষ্ট দফতরের প্রধান (এইচওডি)। প্যানেলভুক্ত প্রতিষ্ঠানগুলির মধ্যে থেকে প্রতিযোগিতামূলক দরপত্র বা ‘লিমিটেড আরএফপি’-র মাধ্যমে কাজের বরাত দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রতিটি কাজের জন্য সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা পর্যন্ত প্রশাসনিক অনুমোদন এবং আর্থিক মঞ্জুরি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরের প্রধানকেই। এই অঙ্কের মধ্যে থাকা প্রস্তাবগুলির জন্য অর্থ দফতরের আগাম সম্মতির প্রয়োজন হবে না। তবে খরচের পরিমাণ ৭৫ লক্ষ টাকা ছাড়ালে প্রচলিত নিয়ম মেনেই অর্থ দফতরের অনুমোদন নিতে হবে।

​স্বচ্ছতা বজায় রাখতে নির্দেশিকায় বেশ কিছু কড়া শর্তও আরোপ করা হয়েছে। প্যানেলভুক্ত হলেই কোনও প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় ভাবে কাজ পাওয়ার অধিকারী হবে না। কাজের পদ্ধতি, সময়সীমা এবং পারিশ্রমিকের যৌক্তিকতা বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কাজের অগ্রগতি এবং নির্দিষ্ট শর্ত পূরণের উপর ভিত্তি করেই ধাপে ধাপে প্রাপ্য অর্থ মেটানো হবে।

পাশাপাশি, কোনও দরপত্রে যদি প্রথম দফায় তিনটির কম যোগ্য প্রস্তাব জমা পড়ে, তবে দ্বিতীয় বার আহ্বান জানাতে হবে। দ্বিতীয় বারেও তিনটির কম বা একটিমাত্র প্রস্তাব এলে, দফতরের প্রধানের গড়া অন্তত তিন সদস্যের একটি কমিটি (যাতে আর্থিক উপদেষ্টা এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ থাকবেন) প্রতিষ্ঠানটির যোগ্যতা ও খরচের যৌক্তিকতা খতিয়ে দেখে লিখিত সুপারিশ করবে। সরকারি কোষাগারের অর্থের সঠিক ব্যবহার এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই নবান্নের এই পদক্ষেপ বলে মনে করছে প্রশাসনিক মহল। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…