Breaking News
 
Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ SFI-ABVP Clash: বইয়ের স্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত! হাতাহাতিতে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

 

CM Suvendu Adhikari: ‘ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়’, বেলডাঙা থেকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনওরকম আপস করা হবে না। ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করবে না সরকার। মঙ্গলবার বেলডাঙায় ভারত সেবাশ্রম সংঘের জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে মুর্শিদাবাদে বারবার অশান্তির ঘটনা নিয়েও সরব হন তিনি। তৃণমূল জমানায় ধুলিয়ান, শামসেরগঞ্জ ও বেলডাঙার মতো এলাকায় অশান্তির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “কেন ধুলিয়ান, শামসেরগঞ্জে অশান্তি হবে? কেন ট্রেনে ইট ছোড়া হবে? বেলডাঙা উত্তপ্ত হবে কেন? কথায় কথায় জাতীয় সড়ক অবরুদ্ধ করা হবে কেন?” এদিনের বক্তব্যে নারী সুরক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়েও বিশেষ গুরুত্ব দেন তিনি।

তৃণমূলের শাসনকালে মুর্শিদাবাদ বিভিন্ন সময় উত্তপ্ত হয়েছে। ওয়াকফ বিলের বিরোধিতার সময় হিংসা ছড়ায়। হরগোবিন্দ দাস ও চন্দন দাস (বাবা-ছেলে) খুন হন। এছাড়াও বিভিন্ন সময়ে ট্রেনে ইট ছোড়া থেকে, জাতীয় সড়ক অবরোধের মতো হিংসার ঘটনা ঘটেছে। একাধিক সময়ে উত্তপ্ত হয়েছে বেলডাঙায়। জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে গিয়ে সেই প্রসঙ্গ তুলেছেন মুখ্যমন্ত্রী। কেন এই ঘটনা ঘটবে বলে প্রশ্ন তুলে ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, “কোনও ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। কেন ধুলিয়ান, শামসেরগঞ্জ হবে। কথায়, কথায় জাতীয় সড়ক অবরোধ হবে কেন?” রাজ্য সরকার নারী সুরক্ষা ও সমাজের সর্বস্তরের মানুষের সুরক্ষা জন্য বদ্ধপরিকর বলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু।  

কার্তিক মহারাজের আমন্ত্রণে বেলডাঙায় যান মুখ্যমন্ত্রী। সেখানে জানান, ভারতসেবা আশ্রমের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক পুরনো। কার্তিক মহারাজ উদ্যোগে লক্ষ কণ্ঠে গীতাপাঠ  করা নিয়েও মহারাজের প্রশংসা করেন তিনি। সকলকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…