Breaking News
 
Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ SFI-ABVP Clash: বইয়ের স্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত! হাতাহাতিতে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

 

Calcutta High Court | হুগলির শিশু ধ*র্ষ*ণ-খু*ন মামলা, অপরাধীর মৃ*ত্যু*দ*ণ্ড বহাল রাখল হাই কোর্ট

Calcutta High Court
Calcutta High Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:হুগলির নাবালিকাকে ধ*র্ষ*ণ ও খু*নে*র মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃ*ত্যু*দণ্ডের সাজা বহাল রাখল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। তবে দোষী যাতে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন, সেই সুযোগ দিতে আগামী তিন মাস ফাঁ*সির সাজা কার্যকর করার উপর স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত।

মামলায় উঠে এসেছে, ২০২৪ সালের ২৪ নভেম্বর তারিখে হুগলির পাঁচ বছরের একটি শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তার খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেন। একে একে বিভিন্ন বাড়িতে খোঁজ নেওয়া হলে এলাকারই একটি বাড়িতে কিছুতেই তল্লাশি চালাতে দেওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত নাবালিকার বাবা জোর করে বাড়িতে ঢুকে খোঁজাখুঁজি শুরু করেন। তখনই ঘরের মধ্যে শুকনো কাঠের স্তূপের তলা থেকে শিশুটির ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ধ*র্ষ*ণ ও খু*নে*র অভিযোগে গ্রেপ্তার করা হয় নাবালিকার প্রতিবেশীকে।

এই ঘটনায় হুগলির আদালত ২০২৫ সালের ১৭ জানুয়ারি ওই প্রতিবেশীকে মৃত্যুদণ্ড দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করে সাজাপ্রাপ্ত। অন্যদিকে, নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্যও। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলেই মামলার শুনানি শেষ হয়েছিল। রায় ঘোষণা বাকি ছিল।

এর আগে নিম্ন আদালত নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশও দিয়েছিল। হাইকোর্ট সেই টাকার অঙ্ক বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করে দেয় এ দিন। সম্প্রতি মামলায় রাজ্যের হয়ে বিশেষ আইনজীবী হিসেবে নিযুক্ত হন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়। এ দিন তাঁর সওয়ালে উঠে আসে, অপরাধের ভয়াবহতার প্রসঙ্গ। বিশেষ আইনজীবী আদালতে জানান, দীর্ঘদিন ধরে এই পেশায় তিনি। এমন নৃ*শং*স*তা তিনি কখনও দেখেননি। তাঁর বক্তব্য, পাঁচ বছরের শিশুকে ধ*র্ষ*ণ করে খুনের মতো অপরাধে দৃষ্টান্তমূলক সাজা প্রয়োজন, যাতে সমাজে স্পষ্ট বার্তা যায়।

এর আগে হেতাল পারেখ খু*নে*র মামলায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁ*সি*র সাজা শুনিয়েছিল হাইকোর্ট। নির্দেশ মেনে ধনঞ্জয়ের ফাঁ*সি*ও হয়েছিল ২০০৪ সালে। তবে এর পরে রাজ্যে আর কোনও মামলায় ফাঁসির সাজা কার্যকর হয়নি। তথ্যপ্রমাণ অনুযায়ী, এই রাজ্যে নিম্ন আদালতগুলি যে সংখ্যক ফাঁসির সাজা শুনিয়েছে, অনেকগুলিই খারিজ হয়ে গিয়েছে পরবর্তীতে। সে ক্ষেত্রে হুগলির ঘটনা ব্যতিক্রম বলে মনে করছেন আইনজীবীরা।

গত সরকারের আমলে হুগলির এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়। বাংলায় নতুন সরকার আসার পরেই এই মামলা নতুন গতি পায়। নিম্ন আদালতের নির্দেশ যাতে বহাল থাকে, স্পেশাল আইনজীবী নিয়োগ করে রাজ্য। কঠিন সাজা কেন হওয়া উচিত, তা নিয়ে যিনি আর্গুমেন্ট করবেন আদালতে। সরকারের মোটিভ খুব স্পষ্ট, অপরাধ করলে কঠিন শাস্তি পেতেই হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…