Breaking News
 
Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ SFI-ABVP Clash: বইয়ের স্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত! হাতাহাতিতে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

 

Jagaddhatri Puja | জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরে যানজট এড়াতে পুলিশের কড়া পদক্ষেপ, কোন রাস্তা বন্ধ ও বাসের রুট কী?

Several roads have been kept closed during the days of the Puja.
Several roads have been kept closed during the days of the Puja.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছে নদিয়ার কৃষ্ণনগর। প্রতিমা দর্শনে লক্ষ লক্ষ মানুষের ভিড় সামাল দিতে তৎপর জেলা পুলিশ। যানজট এড়িয়ে শহরের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে পুজোর দিনগুলিতে একাধিক রাস্তায় জারি করা হয়েছে যান চলাচলে নিষেধাজ্ঞা। এবার কোন পথে চলবে যানবাহন, কোন রাস্তা থাকবে বন্ধ?

পুলিশ সূত্রে জানানো হয়েছে ১৬ নভেম্বর থেকে শহরের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এই নিয়ন্ত্রণ চলবে। পাশাপাশি একাধিক রুটের বাসের যাত্রাপথ ও ছাড়ার স্থানেও পরিবর্তন আনা হয়েছে। তবে জরুরি পরিষেবা এবং অত্যাবশ্যকীয় সরকারি পরিষেবার যানবাহন এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ১৬ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে ১৭ নভেম্বর গভীর রাত পর্যন্ত যান চলাচলে বিধিনিষেধ কার্যকর থাকবে। একইভাবে ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে ১৮ নভেম্বর গভীর রাত পর্যন্ত নিয়ন্ত্রণ জারি থাকবে। ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে ১৯ নভেম্বর গভীর রাত পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে।

জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে ১৯ নভেম্বর থেকে কৃষ্ণনগরে জারি হচ্ছে বিশেষ যান নিয়ন্ত্রণ। প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত, প্রয়োজনে ২০ বা ২১ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে বিধিনিষেধ। বন্ধ থাকবে বাসস্ট্যান্ড থেকে বাস চলাচলও। বিকল্প রুট ও বাস ছাড়ার নির্দিষ্ট স্থান ঠিক করে দিয়েছে জেলা পুলিশ।

নির্দেশিকা অনুসারে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে করিমপুর, তেহট্ট, বেথুয়াডহরির বাস চলবে। কৃষ্ণনগরগঞ্জ, মাজদিয়া, ইব্রাহিমপুর ও কদমঘাটগামী বাস চলবে গোদাডাঙা নো এন্ট্রি পয়েন্ট থেকে। মায়াপুর, কালীগঞ্জ, পলাশী, অগ্রদ্বীপ, নবদ্বীপ ঘাট, বর্ধমান, কাটোয়া, ইসলামপুর ও দুর্গাপুরগামী বাস ছাড়বে হলি ফ্যামিলি স্কুলের কাছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে। এছাড়া হাঁসখালি, বগুলা, দত্তফুলিয়া ও বনগাঁগামী বাসের জন্য নির্ধারণ করা হয়েছে কালতলা, পাণ্ডব মোড় সংলগ্ন এলাকা। রানাঘাট, শান্তিপুর ও বাদকুল্লাগামী বাসের যাত্রার স্থান হবে পালপাড়া মোড়। ফলে পুজোর দিনগুলিতে যাত্রীদের বাস ধরার আগে সংশ্লিষ্ট রুটের নির্ধারিত স্থান সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শহরে যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণে মোট ন’টি জায়গাকে নো এন্ট্রি পয়েন্ট হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…