Breaking News
 
Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ SFI-ABVP Clash: বইয়ের স্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত! হাতাহাতিতে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

 

Suvendu Adhikari | পুজোর মঞ্চ থেকেই শিল্পবার্তা, নদিয়ায় ক্যাম্পার কারখানা নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে শিল্প বিনিয়োগের নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কৃষ্ণনগরে বুড়িমার পুজোয় গিয়ে তিনি জানালেন, খুব শীঘ্রই হরিণঘাটার শিল্পতালুকে ক্যাম্পা কোলার কারখানার ভূমিপুজো হতে চলেছে। যদিও কবে এই অনুষ্ঠান হবে, তা স্পষ্ট করেননি তিনি।

পুজো উদ্যোক্তাদের দাবি, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় ‘বুড়িমা’কে দর্শন করলেন। গত কয়েক দিন ধরেই তাই পুজো ঘিরে ছিল সাজ সাজ রব। বিকেল ৪টে নাগাদ পৌঁছন শুভেন্দু। প্রদীপ প্রজ্জ্বলন করেন। পরে সংক্ষিপ্ত ভাষণে বলেন, ‘রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত পুজোয় প্রদীপ জ্বালানোর সুযোগ পেলাম, এ আমার বড় প্রাপ্তি।’ মায়ের আশীর্বাদে বিজেপির সরকার হয়েছে দাবি করে তিনি বলেন, ‘এই সরকার মায়ের সব স্বপ্ন পূরণ করবে।’

শ্রীচৈতন্য মহাপ্রভুর নদিয়াকে উন্নত জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন শুভেন্দু। খুব স্পষ্ট ভাষায় বলেন, ‘একদিকে এইমস, অন্য দিকে হরিণঘাটা শিল্পতালুক। একের পর এক উন্নয়নের কাজ চলছে।’ এর পরেই ক্যাম্পার কারখানা গড়ার কথা জানান তিনি। শুভেন্দুর কথায়, ‘খুব শীঘ্রই ভূমি পুজো হবে।’ তেহট্ট, করিমপুরকে রেল মানচিত্রে জায়গা করে দেওয়ার জন্য সার্ভে করা হচ্ছে বলেও জানান তিনি।

এ দিন আগাগোড়া হিন্দুত্বের অস্ত্রে শান দিয়েছেন শুভেন্দু। দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ‘সনাতনের উপরে কোনও আঘাত সহ্য করব না।’ রাজ্যে নতুন ১৩ হাজার দুর্গাপুজো ও ৭ হাজার কালীপুজো হয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এ বারই কোচবিহার থেকে পুরুলিয়া পর্যন্ত এক কোটি মানুষ ছটপুজো করেছেন।’ কাকদ্বীপে কালীপ্রতিমাকে প্রিজ়ন ভ্যানে তোলার জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান তিনি।

রাস উৎসবও মহা ধূমধাম করে হবে জানিয়ে শুভেন্দু বলেন, ‘নবদ্বীপে যাচ্ছি। শান্তিপুর ও নবদ্বীপের রাসের জন্য বিশেষ অর্থ বরাদ্দ করা হয়েছে। ভক্তরা আনন্দ করবেন।’ একই সঙ্গে ভারত বিরোধী কোনও কাজ সহ্য করা হবে না বলেও হুঙ্কার দেন শুভেন্দু। বুড়িমার কাছে আশীর্বাদ চেয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী শক্তিদের যাতে নির্মূল করে দিতে পারি, সেই শক্তি যেন মা আমাকে দেন।’

এর আগে বেলডাঙায় ভারত সেবাশ্রমের জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে গিয়েও ভারতমাতার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে জানান শুভেন্দু। তিনি প্রশ্ন তোলেন, ‘কেন ধুলিয়ান, শামসেরগঞ্জ হবে? কেন ট্রেনে ইট ছোড়া হবে? বেলডাঙা অশান্ত হবে কেন? কথায়, কথায় জাতীয় সড়ক কেন অবরুদ্ধ হবে?’ রাজ্য সরকার নারী সুরক্ষা ও সমাজের সর্বস্তরের মানুষের সুরক্ষা জন্য বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…