Debangsu Bhattacharya | দেবাংশুর বাগদান নিয়ে জল্পনা তুঙ্গে, এরই মধ্যে বাড়িতে কার্তিকের আগমন!

Debangsu Bhattacharya
Debangsu Bhattacharya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :বাগদান সেরে এবার বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষা! তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা। এরই মধ্যে মঙ্গলবার তাঁর বাড়ির দরজায় দেখা গেল কার্তিকের মূর্তি। সেই ছবি নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবাংশু। আচমকা দরজায় কার্তিকের আগমন ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে দেবাংশু লিখলেন, ‘পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে কেবল! এত উত্তেজিত হবেন না প্লিজ!’

পালাবদলের আগে পর্যন্ত বঙ্গ রাজনীতির চর্চিত নাম ছিল দেবাংশু ভট্টাচার্য। তবে তৃণমূলের ভরাডুবির পর তাঁকে আর সে অর্থে দেখা যায়নি। আপাতত রাজনীতি থেকে দূরেই রয়েছেন তিনি। গত রবিবারই সোশাল মিডিয়ায় দেবাংশু জানিয়েছেন এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। প্রেমিকার সঙ্গে আশীর্বাদ পর্ব মিটেছে। আগামী ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। স্বাভাবিকভাবেই গত দুদিন ধরে দেবাংশুই চর্চায়। আশীর্বাদ পর্বের খবর চাউর হতেই কার্তিক পড়ল তাঁর বাড়িতে। কারণ, আজ মঙ্গলবার কার্তিকপুজো।

দেবাংশু সেই প্রতিমার ছবি পোস্ট করে লিখেছেন, ‘সকালে উঠে দেখি সদর দরজায় কারা তাঁকে রেখে দিয়ে গিয়েছেন! সিসিটিভিতে দেখলাম হেলমেট পরা দুই ব্যক্তি বাইক নিয়ে এসে রাত্রি সাড়ে তিনটে নাগাদ এই কাণ্ড ঘটিয়েছেন। তাঁদের চিনতে পারিনি। কিন্তু যারাই করেছেন তাঁদের বলি, আমি এখনও বিবাহিত নই। পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে কেবল! এত উত্তেজিত হবেন না প্লিজ! বিয়ের আগে কে কার্তিক ফেলে যায় বলুন তো? 😕 যাই হোক, প্রভু এসেছেন যখন, তাঁকে সপরিবারে সাদরে গ্রহণ করলাম।’ তবে শুধু দেবাংশু নন, এদিক কার্তিক পড়েছে বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচীর বাড়িতেও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…