Suvendu Adhikari | চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, সরকারি নিয়োগ পরীক্ষায় ফি তুলে দেওয়ার ঘোষণা শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরির প্রস্তুতিতে পড়াশোনার খরচের পাশাপাশি একাধিক পরীক্ষার ফর্ম ফিলআপের ফি-ও বড় বোঝা হয়ে দাঁড়ায় চাকরিপ্রার্থীদের কাছে। বিশেষ করে যাঁরা বারবার বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বসেন, তাঁদের খরচ বাড়ে অনেকটাই। এবার সেই চাপ কমাতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক অনুষ্ঠানে সরকারি চাকরির পরীক্ষার ফি তুলে দেওয়ার আশ্বাস দেন তিনি।শনিবার মুখ্যমন্ত্রী জানান, সরকারি চাকরির ক্ষেত্রে ফি তুলে দেওয়া হবে। তিনি বলেন, ‘সংকল্পপত্রে রয়েছে। আমরা ঠিক সময়ে এটা তুলে দেব।’

এছাড়াও, যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য বিশেষ ভাবনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েটদের পরীক্ষার প্রস্তুতির জন্য ভাতা চালু করা হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘অনেক অর্থনৈতিক সমস্যা রয়েছে, তার মধ্যেও অনেকগুলি চালু হয়েছে। সবার বেতন কিছু না কিছু বাড়ানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘২টো গ্রুপ করে ভরসা স্কিম চালু করব। তার প্রস্তুতি চলছে। শীঘ্র জানিয়ে দেব, ভরসা স্কিমে এমপ্লয়মেন্ট না পাওয়া পর্যন্ত অন্তত ৫ বছর পরীক্ষার প্রস্তুতির জন্য সাপোর্ট দেওয়া হবে।’নারীদের উচ্চশিক্ষার জন্যও বিশেষ প্রকল্প চালু করার কথা জানিয়েছেন তিনি। জানুয়ারি মাস থেকে চালু হবে ভগিনী নিবেদিতা স্কিম। যে যে ছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পর আরও পড়াশোনা করতে চান, তাঁদের ৩ বছরে ৫০ হাজার টাকা অর্থসাহায্য করা হবে।

আগামী মাসে রাজ্য পুলিশকে ১৩৩১ SI দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানুয়ারিতে কলকাতা পুলিশে ৪০০০ কনস্টেবল দেওয়া হবে। তার সঙ্গেই এই মাসেই পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তিও বেরোবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ড্রাগ বা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে সাট্টা-জুয়ার ঠেক বন্ধ করার বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘মেলা কমিটিকে বলব জুয়ার বোর্ড বসিয়ে মেলা করবেন না, আমরা কিন্তু ছাড়ব না।’

কর্মসংস্থানের সুযোগ তৈরি, পেশাগত ক্ষেত্রে দিশা দেখানো এবং যুবকদের স্বনির্ভর করে তুলতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ‘PACE’ (Police Assistance in Career & Employment Enhancement) নামের একটি উদ্যোগ নিয়েছে। সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…