Agnimitra Paul: বার্ণপুরে দামোদর নদীর ঘাটে ছটপুজোয় অংশ নিলেন অগ্নিমিত্রা, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন

Agnimitra Paul
Agnimitra Paul

 

আসানসোল, ১৬ নভেম্বর : ছটপুজোর অন্তিম দিনে সোমবার উৎসবের আমেজে মেতে উঠল গোটা আসানসোল শিল্পাঞ্চল। এদিন সকালে বার্ণপুরের নেহরু পার্কের পিছনে অবস্থিত দামোদর নদীর ঘাটে আয়োজিত ছটপুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ছটব্রতী ও পুণ্যার্থীদের সঙ্গে নদীর ঘাটে উপস্থিত হয়ে পবিত্র দামোদর নদে উদীয়মান সূর্যদেবের উদ্দেশে 'ঊষা অর্ঘ্য' নিবেদন করেন তিনি।

ছটপুজোর ঐতিহ্যবাহী ধর্মীয় আচার-অনুষ্ঠানে শামিল হয়ে রাজ্য ও দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় সূর্যদেব ও ছঠি মাইয়ার কাছে প্রার্থনা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘাটে মন্ত্রীর উপস্থিতিতে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এদিন ভোর থেকেই বার্ণপুরের দামোদর নদীর ঘাটে অসংখ্য ছটব্রতী ও পুণ্যার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। গভীর ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তাঁরা ছটপুজোর যাবতীয় আচার পালন করেন। উল্লেখ্য, ছটপুজো উপলক্ষে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন নদী ও জলাশয়ের ঘাটগুলিতে প্রশাসনের তরফে বিশেষ নিরাপত্তা ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছিল। এদিন বার্ণপুর সহ গোটা শিল্পাঞ্চলজুড়ে উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…