
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মিশরে ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৭ জন। দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন আরও ১২০ জনেরও বেশি। রবিবার মিশরের গিজা প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে দুটি ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট রেলপথে পরিষেবা ব্যাহত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবার কর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মিশরের রাষ্ট্রীয় রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কায়রো থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। গিজা থেকে ফাইয়ুমগামী একটি যাত্রীবাহী ট্রেন এবং কায়রো থেকে আসোয়ানগামী অন্য একটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুই ট্রেনের একাধিক বহি লাইচ্যুত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় জরুরি উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরানো এবং আহতদের সাহায্য করার কাজে হাত লাগান উদ্ধারকর্মীরা। ভয়ংকর এই দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। কারও গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার জেরে ব্যস্ততম ওই রুটের পরিষেবা বন্ধ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে কায়রো-আপার ইজিপ্ট রেললাইনে পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে। তবে কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণও এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার নেপথ্যে ঠিক কী পরিস্থিতি ছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কিছু জানায়নি।
মিশরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। লাইনচ্যুত হওয়ার ঘটনাটির পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার।
At least four killed and dozens injured in train collision near Giza in Egypt, health ministry says Follow: https://t.co/Ez42KDda7X https://t.co/h5yQ5XiPJe
— PressTV Extra (@PresstvExtra) November 8, 2026
