Suvendu Adhikari | এনকাউন্টার নিয়ে বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘অপরাধ করলে রেহাই নয়’

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:অপরাধ ও দুষ্কৃতীদের বিরুদ্ধে ফের কড়া অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হুঁশিয়ারি, বাংলায় গুণ্ডামি বা আইন হাতে তুলে নেওয়ার কোনও জায়গা নেই। অপরাধ করলে তার ফলও ভুগতে হবে। সোমবার মেদিনীপুরে জেলা পুলিশের এক কর্মসূচিতে যোগ দিয়ে দুষ্কৃতীদের উদ্দেশে সরাসরি বার্তা দেন মুখ্যমন্ত্রী, “গুণ্ডামি করবেন না, পুলিশকে গুলি করবেন না। ফল খুব খারাপ হবে।”

এদিনের সভায় মুখ‌্যমন্ত্রী বেকার যুবকদের কর্মসংস্থান থেকে শুরু করে শিল্পের অগ্রগতি নিয়েও নতুন দিশা দেওয়ার চেষ্টা করেছেন। আগেই জেলা পুলিশের উদ‌্যোগে জেলার শিল্পসংস্থাগুলি জব ফেয়ার ‘পেস’ প্রকল্পের মাধ‌্যমে আবেদন করেছিলেন ৮৮১১০ জন। ১১৩১ জনকে বাছাই করা হয়েছে। তাঁদের মধ‌্যে এদিন ৬০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল। কয়েকজনকে নিয়োগপত্র নিজের হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী ও অতিথিরা। মুখ‌্যমন্ত্রী বলেছেন, স্কুল সার্ভিস কমিশন, এসএসসিকে নতুন করে সাজানো হয়েছে। ত্রুটিমুক্ত নিয়োগই মূল লক্ষ‌্য। বেকার যুবক যুবতীদের জন‌্য বহুমুখী প্রকল্প নেওয়া হয়েছে। এখন আর কোনও রাজনৈতিক নিয়োগ হবে না। এক বছরের মধ‌্যে এক লাখ নিয়োগেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কটাক্ষ করেছেন বিগত সরকারকেও।

মুখ্যমন্ত্রীর কথায়, বিগত সরকার ফের আসলে একটাও নিয়োগ হত না। ওবিসি জটেই সব হারিয়ে যেত। চাকরিতে নিয়োগের সম্ভাবনার পাশাপাশি ৩৩ শিল্প গোষ্ঠীকে জমি দেওয়ারও ঘোষণা করেছেন মুখ‌্যমন্ত্রী। তিনি বলেন, ”আগামী বছর জানুয়ারী মাসে শালবনীতে জিন্দাল গ্রুত তাদের দ্বিতীয় ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে।” অন্যদিকে বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে আগামিদিনে চাকরি পরীক্ষার জন্য যে ফি নেওয়া হয়, তা তুলে দেওয়া হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, খুব শীঘ্রই ‘ভরসা’ স্কীমে ভাতা দেওয়া হবে বলেও জানিয়েছেন। পাশাপাশি কন্যাদের জন্য চালু হবে ভগিনী নিবেদিতা প্রকল্প। এই স্কিমে উচ্চমাধ‌্যমিকের পর ৩ বছরে মোট ৫০ হাজার টাকা দেওয়া হবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…