Breaking News
 
Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর

 

Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

Australia's High Commissioner to India, Philip Green, met Samik Bhattacharya
Australia's High Commissioner to India, Philip Green, met Samik Bhattacharya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে বিজেপি সরকার। বাংলায় বিদেশি বিনিয়োগ টানার বিষয়েও জোর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিনের সঙ্গে বৈঠকে বসলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক ও শিল্পমহলে নতুন জল্পনা তৈরি হয়েছে। তবে কি এবার বাংলায় বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে অস্ট্রেলিয়া? ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে বিদেশি বিনিয়োগের নতুন দরজা খুলতে চলেছে কি না, তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। 

পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য অস্ট্রেলিয়া সব রকম সাহায্য করতে প্রস্তুত। সেই কথা শমীক ভট্টাচার্যকে জানিয়েছেন ফিলিপ গ্রিন। সেই দেশে থাকা বাঙালিদের ভূমিকার প্রশংসাও করেছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। গোটা বিশ্বজুড়ে বাঙালিরা ছড়িয়ে আছে, সেই বিষয়েও দু’জনের চর্চা হয়েছে বলে খবর। আজ, বুধবার সকালেই বিধাননগরের বিজেপির রাজ্য দপ্তরে উপস্থিত জন ফিলিপ গ্রিন। তাঁকে সাদরে অভিবাদন জানান শমীক। এরপরেই দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। বৈঠক ফলপ্রসূ বলে জানিয়েছেন ফিলিপ।

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলায় কোনও শিল্প হয়নি। বাম আমলেও শিল্পায়নে খরা ছিল বলে অভিযোগ। দীর্ঘ পাঁচ দশক ধরে শিল্প ও কর্মস্থান রাজ্যে হয়নি বলে বিজেপির অভিযোগ। রাজ্যে পালাবদলের পরে শিল্প ও কর্মসংস্থানের জন্য বড় বার্তা দিয়েছে রাজ্য সরকার। বাংলায় বেকারত্বের হার কমাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা। বাম আমলে হুগলির সিঙ্গুর থেকে টাটারা কারখানা না করেই বিদায় নিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জমি চাষিদের ফিরিয়ে দেওয়া হলেও, কার্যত একইভাবে সেই জমি পড়ে আছে। সিঙ্গুরের সেই জমিতেও শিল্প হবে। টাটাদের বাংলায় ফিরিয়ে আনা নিয়ে কথা চলছে। সেই বিষয়ে বার্তা দিয়েছেন শমীক ভট্টচার্য। এবার অস্ট্রেলিয়ার বাংলায় বিনিয়োগ সম্ভাবনা নিয়ে শুরু হল চর্চা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…