Breaking News
 
Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ SFI-ABVP Clash: বইয়ের স্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত! হাতাহাতিতে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

 

CM Suvendu Adhikari: বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১৮ নভেম্বর : বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকালে সমাজমাধ্যমে একটি বার্তার মাধ্যমে দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর সাহস ও অবদানের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী। নিজের বার্তায় শুভেন্দু অধিকারী লেখেন, “ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী , বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্ম দিবসে বিনম্র শ্রদ্ধা।”

উল্লেখ্য, ১৯১০ সালের ১৮ নভেম্বর তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির খণ্ডঘোষ এলাকায় জন্মগ্রহণ করেন বটুকেশ্বর দত্ত। বর্তমানে এই এলাকা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত। বিপ্লবী ভগৎ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত ছিলেন এই স্বাধীনতা সংগ্রামী।

১৯২৯ সালের ৮ এপ্রিল ভগৎ সিংয়ের সঙ্গে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন বটুকেশ্বর দত্ত। ব্রিটিশ সরকারের দমনমূলক নীতির প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ করেছিলেন তাঁরা। ঘটনার পর দু'জনেই ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন এবং গ্রেফতার হন। এই মামলায় বটুকেশ্বর দত্তের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কারাগারে রাজনৈতিক বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে তিনি অনশনেও অংশ নিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বিপ্লবীর জীবনাবসান হয় ১৯৬৫ সালের ২০ জুলাই, নয়াদিল্লিতে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…