Breaking News
 
Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ SFI-ABVP Clash: বইয়ের স্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত! হাতাহাতিতে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

 

College street Book Stall: কলেজ স্ট্রিটে বামেদের বইমেলায় পুলিশের বাধা! রাস্তাতেই বই নিয়ে প্রতিবাদে তরুণ কমরেডরা

College street blocked amid sfi protest
College street blocked amid sfi protest

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   উৎসবের মরশুমে বামপন্থী ও প্রগতিশীল সাহিত্যের স্টলে একের পর এক হামলার প্রতিবাদে এবার বইকেই হাতিয়ার করে পথে নামলেন বামমনস্ক মানুষজন। সেই প্রতিবাদেরই অঙ্গ হিসেবে মঙ্গলবার থেকে কলেজ স্ট্রিটে ‘মিনি বইমেলা’র আয়োজন করেছে সিপিএম ও তাদের ছাত্র সংগঠন এসএফআই। তবে কর্মসূচির শুরুতেই পুলিশের বাধার মুখে পড়েন ছাত্র সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, আগাম পুলিশের অনুমতি নেওয়া সত্ত্বেও বইয়ের স্টল বসাতে বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাম ছাত্র কর্মীদের তীব্র বচসা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতি ও ধস্তাধস্তিতে গড়ায়। এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ একাধিক ছাত্রছাত্রী পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ স্ট্রিট চত্বরে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। পুলিশের বাধার প্রতিবাদে শেষ পর্যন্ত রাস্তার উপরেই বই সাজিয়ে বসে পড়েন তরুণ বাম কর্মীরা। 

পূর্বঘোষণামতো ১৭ থেকে ১৯ নভেম্বর কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটি হলের সামনে ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে মিনি বইমেলা হওয়ার কথা ছিল বামপন্থীদের। সেইমতো পুলিশের অনুমতিও নেওয়া হয় বলে দাবি কমরেডদের। এদিন সকাল থেকে নানা ধরনের বইয়ের সম্ভার সাজিয়ে বসার উদ্যোগ নেন এসএফআই সদস্যরা। কিন্তু অভিযোগ, শুরুতেই বাধা পান তাঁরা। পুলিশ বুকস্টল সাজাতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। পুলিশের সঙ্গে কথা বলতে যান এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। অনেকক্ষণ ধরে তিনি পুলিশের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও বুকস্টল বসতে দেওয়া হয়নি। প্রতিবাদে এসএফআই সদস্যরা কলেজ স্ট্রিটের রাস্তাতেই বই সাজিয়ে বসেন। দিনের ব্যস্ত সময়ে এমন গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে পড়ে যানচলাচল।

এরপরই পুলিশ তাঁদের তুলতে যান। এসময়ে পুলিশের সঙ্গে এসএফআই সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। পুলিশের দাবি, কলেজ স্ট্রিটের রাস্তায় বসে বই বিক্রির কোনও অনুমতি নেই। এসএফআই আইন লঙ্ঘন করছে। বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এই ঘটনার পর এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ফেসবুক পোস্টে প্রশাসনকে তোপ দেগে আহ্বান জানিয়েছেন, ‘আমাদের হাতিয়ার বই, বই, আরো বই, আরো বই। যুদ্ধে অবতীর্ণ হও সবাই।’

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…