Abhishek Banerjee: অভিষেকের অফিসে কবে খুলবে তালা? ক্যামাক স্ট্রিটের মামলা নিয়ে বড় সিদ্ধান্ত হাই কোর্টের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রায় আড়াই মাস ধরে বন্ধ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস। সেখানে ফরেনসিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত তা সম্পন্ন হয়নি। আর কতদিন এভাবে অফিস বন্ধ থাকবে, সেই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট শিবির। এ সংক্রান্ত মামলাটি অবকাশকালীন বেঞ্চ থেকে নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। আগামী ২৩ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। 

গত ৩ সেপ্টেম্বর অভিষেকের কাম্যাক স্ট্রিট পার্টি অফিস বন্ধ করে দেয় পুলিশ। ফিরেনসিক পরীক্ষা করা হবে বলে জানানো হয়। কিন্তু এখনও হয়নি, পাশাপাশি বন্ধ রয়েছে পার্টি অফিসটি। আরও কত দিন তা বন্ধ থাকবে এই প্রশ্ন হাই কোর্টে তোলে কালীঘাট শিবির। সওয়ালে বলা হয়, অফিসের আলো পাখা সবই চালু রয়েছে, তাতে বিদ্যুতের খরচ বাড়ছে। এরপর হাই কোর্ট রাজ্যের অবস্থান জানতে চায় আদালত। পাশাপাশি সেটি পাঠানো হয়েছে, নিয়মিত বেঞ্চে। মমতা-তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসটি অগ্নিনিরাপত্তা বিধির ঘাটতি ও আইনি জটের কারণে বন্ধ রয়েছে। বিলবোর্ড নিয়ে অনিময়মেরও অভিযোগ রয়েছে। 

ক্যামাক স্ট্রিটে তৃণমূল কার্যালয়ে বিলবোর্ড লাগানো নিয়ে অনিয়মের অভিযোগ তুলে অভিযান চালিয়েছিল পুরসভা। সেই ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় অভিষেকের অফিসে। এর রেশ কাটতে না কাটতেই ক্যামাক স্ট্রিটের ওই বিল্ডিংয়ের ৭ ও ৮ তলায় ফায়ার সেফটি ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না, তা জানায় জন্য অভিযান চালায় দমকল। এরপর বিল্ডিংয়ের মালিক ও ভাড়াটে পক্ষকে দমকলের তরফে একটি নোটিস পাঠানো হয়। সেখানে বলা হয়, ১০ আগস্ট ক্যামাক স্ট্রিটের ওই অফিসের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারপর আর সার্টিফিকেটের জন্য আবেদন করা হয়নি। অভিযান চালিয়ে ফায়ার সেফটি নিয়ে ৬ ধরনের বেনিয়ম পাওয়া যায়। তারপর অফিসটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…