Auspicious Signs at Home After Diwali: দীপাবলির রাতে ঘটেছে এই ৫ ঘটনা? মা লক্ষ্মীর আগমনের শুভ সংকেত বলে মনে করা হয়

Positive Signs at Home After Diwali
Positive Signs at Home After Diwali

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাঙালির কাছে দীপাবলি শুধু আলোর উৎসব নয়, এই দিন ঘিরে জড়িয়ে রয়েছে ধর্মীয় বিশ্বাস, ভক্তি ও নানা প্রাচীন রীতি। একদিকে এই তিথিতে ভক্তিভরে আরাধনা করা হয় ভয়ঙ্করী অথচ মমতাময়ী দেবী কালীর। অন্যদিকে, ঘরে ঘরে পূজিত হন সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মী। দীপাবলির রাতে প্রদীপের আলোয় সেজে ওঠে প্রতিটি ঘর। প্রচলিত বিশ্বাস, পরিচ্ছন্ন, সুন্দর ও আলোকিত পরিবেশেই অধিষ্ঠান করেন দেবী লক্ষ্মী। সেই বিশ্বাস থেকেই উৎসবের আগে বাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে নানা আয়োজন চলে। কিন্তু এত আয়োজনের পর দেবী লক্ষ্মী কি সত্যিই সন্তুষ্ট হয়েছেন? দীপাবলির পরের দিনই কি মিলতে পারে তার কোনও ইঙ্গিত? লোকবিশ্বাস অনুযায়ী, কয়েকটি বিশেষ লক্ষণ দেখলে নাকি বোঝা যায়, সংসারে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পড়েছে। কোন কোন লক্ষণকে শুভ বলে মনে করা হয়?

বাড়িতে পাখির আনাগোনা

দীপাবলির পর বাড়ির বারান্দা, উঠোন কিংবা জানলার ধারে চড়ুই বা অন্য ছোট পাখির আনাগোনা বেড়ে গেলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বাড়িতে পাখির আগমন সুখকর পরিবেশ, আনন্দ এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। পাখির উপস্থিতিকে সংসারে ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবেও দেখা হয়।

তুলসী গাছ সবুজ ও সতেজ থাকা

হিন্দুধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তুলসীর মধ্যে মা লক্ষ্মীর বাস। তাই দীপাবলির পরেও বাড়ির তুলসী গাছ সতেজ থাকা, নতুন পাতা গজানো কিংবা গাছের সবুজ ভাব বজায় থাকাকে শুভ বলে মনে করা হয়। নিয়মিত তুলসী গাছের যত্ন নেওয়া এবং পুজো করাও তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বাড়িতে হঠাৎ সুগন্ধ পাওয়া

কোনও স্পষ্ট কারণ ছাড়াই বাড়ির ভিতরে হঠাৎ মনোরম সুগন্ধ ছড়িয়ে পড়লে অনেকে সেটিকে শুভ সঙ্কেত হিসেবে দেখেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এমন সুগন্ধ বাড়ির সুন্দর পরিবেশ এবং ইতিবাচক শক্তির উপস্থিতির ইঙ্গিত দিতে পারে। একে দেবী লক্ষ্মীর কৃপা লাভের লক্ষণ বলেও মনে করা হয়।

বাড়ির দরজায় গোরুর আগমন

হিন্দুধর্মে গোরুকে অত্যন্ত পবিত্র ও পূজনীয় বলে গণ্য করা হয়। প্রচলিত বিশ্বাস, গোরুর মধ্যে দেবদেবীদের বাস। তাই দীপাবলির পর কোনও গোরু বাড়ির দরজায় এসে দাঁড়ালে তাকে শুভ বলে মনে করা হয়। লোকবিশ্বাস, এর মাধ্যমে সংসারে সুখ ও সমৃদ্ধি আসার ইঙ্গিত মেলে।

আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়া

দীপাবলির পর দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে শুরু করলে, আর্থিক সমস্যা কমলে কিংবা পরিবারের সদস্যদের মধ্যে শান্তি বজায় থাকলে সেটিও শুভ লক্ষণ বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই পরিবর্তনগুলি মা লক্ষ্মীর কৃপা এবং সংসারে সুসময় ফেরার ইঙ্গিত হতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…