Homemade Skin Masks: পুজোয় শর্ট ড্রেস বা স্কার্ট পরার আগে পায়ের ট্যান নিয়ে চিন্তা? কাজে লাগান এই ঘরোয়া টোটকা

Leg Tan Removal and DIY Scrub Tips for Festive Season
Leg Tan Removal and DIY Scrub Tips for Festive Season

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোয় চেনা সাজের বাইরে বেরিয়ে শর্ট ড্রেস, স্কার্ট কিংবা হাঁটুঝুল পোশাকে নিজেকে সাজাতে চান? কিন্তু পায়ের ট্যান, ফাটা গোড়ালি ও রুক্ষ ত্বকের কথা ভেবে পিছিয়ে আসছেন? তা হলে পুজোর আগে পায়ের যত্নে নজর দিন। অনেক সময় নিয়মিত পরিচর্যার অভাবে পায়ের ত্বকে মৃতকোষ জমে কালচে ছোপ পড়ে। পায়ের ত্বক নরম ও মসৃণ রাখতে এবং তার উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কাজে লাগাতে পারেন দু’টি ঘরোয়া মাস্ক।

 ১. লেবু ও চিনির স্ক্রাব— ২ টেবিলচামচ চিনি, ১টি লেবুর রস, ১ টেবিলচামচ মধু মিশিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি পায়ের ত্বকে ভাল ভাবে লাগিয়ে নিন। ৫-৭ মিনিট ধরে আলতো হাতে ঘষতে থাকুন। তার পরে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিডে থাকে প্রাকৃতিক ব্লিচ, যা ত্বককে উজ্জ্বল বানাতে সাহায্য করে। চিনি মৃতকোষ দূর করে ত্বককে দাগ-ছোপ মুক্ত রাখে।

২. কফি ও নারকেল তেলের স্ক্রাব— ২ টেবিলচামচ কফিগুঁড়ো, ১ টেবিলচামচ নারকেল তেল ভাল ভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ত্বকে লাগান। ১০ মিনিট ধরে আলতো হাতে স্ক্রাব করুন। এর পর জল দিয়ে ভাল ভাবে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২ বার ব্যবহার করা যেতে পারে। কফি ত্বককে মৃতকোষ মুক্ত করার পাশাপাশি ত্বকের রক্তসঞ্চালনও বৃদ্ধি করে, যা ত্বকে বাড়তি ঔজ্জ্বল্য আনে। নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ় করে এবং শুষ্কতা দূর করে নরম বানায়।

শেয়ার করুন:

You might also like!