Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Life Style News

54 minutes ago

Digestion and Weight Management Drinks: পুজোর ভোজে অনিয়মের ভয়? পেট ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৩ পানীয়

Healthy drinks for weight management
Healthy drinks for weight management

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুজোর সকালে গরমাগরম কচুরি, শিঙাড়া আর জিলিপি দিয়ে শুরু, বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডায় ফিশফ্রাই, আর রাতে নিমন্ত্রণবাড়িতে পোলাও-মটনে জমিয়ে ভোজ। উৎসব শুরু হলেই বাঙালির খাওয়াদাওয়ার তালিকাও যেন আপনাআপনিই লম্বা হতে থাকে। তবে বাঙালির শারদোৎসব তো শুধু চার দিনের নয়। দুর্গাপুজোর পর বিজয়ার মিষ্টিমুখ, লক্ষ্মীপুজোর খিচুড়ি, তারপর দীপাবলি, কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো—সব মিলিয়ে উৎসবের আমেজ চলতে থাকে প্রায় এক মাস। ফলে উৎসবের এই দীর্ঘ সময়ে রোজকার খাবারের নিয়মও অনেকটাই বদলে যায়। একের পর এক ভোজ, ভাজাভুজি ও মিষ্টিমুখের মাঝে পেটের যত্ন না নিলে পরে অস্বস্তিতে পড়তে হতে পারে। তাই উৎসবের মরশুমে খাবারের পাশাপাশি হজমশক্তি ও ওজন নিয়ন্ত্রণের দিকেও নজর রাখা জরুরি। রোজের ডায়েটে কয়েকটি সহজ পানীয় রাখতে পারেন, যা শরীরকে সতেজ রাখার পাশাপাশি হজমের ক্ষেত্রে সহায়ক হতে পারে। 

১) জিরের জল: জিরের ‘থার্মোকুইনান’ নামক যৌগটি পেটে অতিরিক্ত মেদ জমতে দেয় না। এ ছাড়াও জিরেতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যৌগ পেটফাঁপা, গ্যাস, অম্বল কমাতে সাহায্য করে। হজমেও সাহায্য করে এই পানীয়। সকালে খালি পেটে খেলে উপকার পাবেন বেশি।

২) মৌরি ভেজানো জল: মেদ ঝরাতে নিয়মিত মৌরি ভেজানো জলও খেতে পারেন। মৌরি পেট ঠান্ডা রাখে। মৌরিতে থাকা যৌগগুলি অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে। বিপাকহার উন্নত করতেও সাহায্য করে এই পানীয়। রোজ খালি পেটে এই পানীয় খাওয়া যেতে পারে।

৩) জোয়ান ভেজানো জল: ভরপেট খাবার খাওয়ার পর একটু জোয়ান চিবিয়ে খেলে হজম হয়ে যায় তাড়াতাড়ি। পেটের ভিতর কোনও রকম ক্ষত সারাতেও জোয়ানের ব্যবহার রয়েছে আয়ুর্বেদ মতে। এ ছাড়া, পেট ফাঁপার সমস্যাতেও দারুণ কাজ দেয় জোয়ান। ভারী খাওয়াদাওয়ার পর ঈষদুষ্ণ জোয়ান-জল খাওয়া যেতে পারে।


You might also like!