Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

Life Style News

45 minutes ago

Fashion Tips: উচ্চতা কম হলেও স্টাইলিশ লুক পেতে চান? পোশাক বাছাইয়ে মাথায় রাখুন এই বিষয়গুলি

Short Height Fashion Tips Puja Outfits
Short Height Fashion Tips Puja Outfits

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেহের গঠন নয়, আত্মবিশ্বাসই মানুষের আসল সৌন্দর্য। তবুও অনেকেই নিজের উচ্চতা নিয়ে হীনম্মন্যতায় ভোগেন। মনে হয়, কোনও পোশাকেই যেন ঠিক মানাচ্ছে না। তবে কয়েকটি সাধারণ ভুল এড়িয়ে পোশাক বাছাই করতে পারলেই আপনার লুক হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয়।


∆ প্রথমেই জেনে নেওয়া যাক, পোশাক নির্বাচনের ক্ষেত্রে কোন ভুলগুলি করবেন না:

* উচ্চতা কম হলে ভুলেও ঢিলেঢালা পোশাক পরবেন না। তাতে উচ্চতা আরও কম দেখায়।

* আপনি একেবারেই আঁটসাঁট পোশাক পরতে একেবারেই না পারলে অন্য পোশাক পরুন। সেক্ষেত্রে টপের সঙ্গে হটপ্যান্ট পরতে পারেন।

* ঢিলেঢালা পোশাকের সঙ্গে সবসময় স্লিম ফিট বটম পরুন।

* খুব বেশি জমকালো প্রিন্টের পোশাক পরবেন না।

* ওয়াইড বেল্টও পরবেন না। তাতে উচ্চতা আরও কম দেখাবে।

* কুর্তি খুব বেশি লম্বা ঝুলের পরবেন না। তাতে আরও বেঁটে মনে হতে পারে।

∆ এবার দেখে নিন পোশাক নির্বাচনের ক্ষেত্রে কী মাথায় রাখা প্রয়োজন:

* ভার্টিক্যাল স্ট্রাইপযুক্ত পোশাক বেছে নিতে পারেন।

* পুজো মানেই শাড়ি পরেন বেশিরভাগ তরুণী। শাড়ি বাছাইয়ের ক্ষেত্রে খুব বেশি চওড়া পাড় এড়িয়ে চলুন। সরু পাড়ের শাড়ি পরতে পারেন।

* শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরুন। তাতে আপনার উচ্চতা বেশি বলেই মনে হবে। 

এই কথাগুলি মাথায় রেখে পুজোর পোশাক নির্বাচন করলে আপনি ভিড়ের মাঝে হয়ে উঠবেন ব্যতিক্রমী। সকলের থেকে প্রশংসাও পেতে পারেন।


You might also like!