Breaking News
 
PM Modi 25 Years: ২৫ বছরের সফর থেকে ২০৪৭-এর স্বপ্ন, ‘উই উইল ডু ইট’ স্লোগানে নতুন ভারতের রূপরেখা মোদির Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা

 

Life Style News

37 minutes ago

Puja Footwear Trends: পুজোর সাজে স্টাইলের সঙ্গে কমফোর্টও জরুরি, জেনে নিন কোন জুতো রয়েছে ট্রেন্ডে

Puja Footwear Fashion Trends
Puja Footwear Fashion Trends

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর সাজ মানেই শুধু সুন্দর পোশাক নয়, তার সঙ্গে মানানসই জুতোও লুক সম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ। তবে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার সময় দীর্ঘক্ষণ পায়ে জুতো থাকায় আরামও জরুরি। তাই জুতো কেনার ক্ষেত্রে শুধু ট্রেন্ড নয়, পায়ের স্বস্তির কথাও মাথায় রাখা উচিত। ফ্যাশন আর কমফোর্ট—দুইয়ের ভারসাম্য বজায় রেখেই এবার পুজোর জন্য বেছে নিন ট্রেন্ডি জুতো। চলুন জেনে নেওয়া যাক, এ বছর পুজোয় কোন ধরনের জুতো রয়েছে ফ্যাশনে।

* শাড়ি হোক বা কুর্তি কিংবা সালোয়ারের সঙ্গে পরার জন্য এমব্রয়ডারি করা জুতো এবার ফ্যাশনে ইন। হিল পরে হাঁটতে না পারলে, এই ধরনের জুতো কিনতে পারেন। পায়ের আরাম এবং স্টাইল হবে সবই।

* পুজোর সময়েও ক্যাজুয়াল লুক চান? তবে চাইলে কিটেন হিলের জুতো পরতে পারেন। তবে আপনি হাঁটতে স্বাচ্ছন্দ্য কিনা, তা অবশ্যই খেয়াল রাখতে হবে। নইলে বিপদে পরতে পারেন। যেকোনও ধরনের পোশাকের সঙ্গে এই জুতো কিনতে পারেন।

* হিল পরে হাঁটতে স্বাচ্ছন্দ্যবোধ করেন? তবে প্ল্যাটফর্ম হিল জুতো বেছে নিতে পারেন। শাড়ির সঙ্গে অবশ্য এই ধরনের জুতো মানায় না। তবে শর্ট স্কার্ট, পালাজো কিংবা বডিকোন ড্রেসের সঙ্গে এই ধরনের হিলের জুতো পরতে পারেন। তাতে আপনাকে ফ্যাশনিয়েস্তা বলতে বাধ্য।

* পুজোয় হাঁটাহাঁটির ফলে পায়ে ব্যথার সমস্যায় ভোগেন? তবে আপনার প্রথম পছন্দ হতে পারে স্নিকার্স। এই ধরনের জুতোই এখন ফ্য়াশনে ইন। লং স্কার্ট হোক কিংবা শাড়ি স্নিকার্স পরতেই পারেন। তাতে আপনি স্টাইলিশ লাগতে বাধ্য। চাইলে নানারঙের স্নিকার্স কিংবা মেটালিক ফিনিশ বা এমব্রয়ডারি করা স্নিকার্সও বেছে নিতে পারেন।


∆ নতুন জুতো পরে আরামদায়ক পুজো কাটাতে কী কী করবেন?

* পুজোর জুতো একটু আগেই কিনে ফেলুন।

* পারলে দিনকয়েক ওই জুতোটি পরেই হাঁটুন।

* নতুন জুতো পরার আগে পায়ে ময়েশ্চারাইজার মেখে নিন। তাতে ত্বক নরম থাকবে। ফোসকা পরার সমস্যা কমবে।

* পুজোয় হাঁটাহাঁটির আগে সঙ্গে অবশ্যই ব্যান্ড এড রাখুন। পায়ে কেটে গেলে লাগিয়ে ফেলুন। নইলে ওই কাটা বেড়ে সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে।

* পায়ে কষ্ট হলে ভুলেও নতুন জুতো পরবেন না। তাতে পুজোর আনন্দ মাটি হতে পারে। 


You might also like!