
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জল্পনাতেই যেন সিলমোহর পড়ল। তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাওয়া আসন ছেড়ে এবার বিজেপির প্রার্থী হিসেবে সংসদের উচ্চকক্ষে পা রাখতে চলেছেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। রবিবার কেন্দ্রীয় বিজেপির প্রকাশিত রাজ্যসভা নির্বাচনের প্রার্থীতালিকায় তাঁর নাম রয়েছে। আগামী ১৬ অক্টোবর ওই আসনে নির্বাচন হওয়ার কথা। অঙ্কের হিসেবে আসনটি বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনাই বেশি। ফলে বিজেপির প্রার্থী হিসেবে রাজ্যসভায় কোয়েল মল্লিকের প্রবেশ এখন কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে যে জল্পনা চলছিল, প্রার্থীতালিকায় নাম প্রকাশের পর তা আরও জোরালো হয়েছে।

BJP announces Koel Mallick's name as Rajya Sabha candidate
এর আগে প্রাক্তন তিন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইককেও ফের একবার রাজ্যসভায় মনোনয়ন দিয়েছিল বিজেপি৷ তিন জনই বিজেপি-র টিকিটে ফের সাংসদ হয়েছেন৷ এবার কোয়েলের ক্ষেত্রেও একই কৌশল নিল পদ্ম শিবির৷ এ বছরের শুরুতেই রাজ্যসভায় কোয়েল মল্লিককে প্রথমবার মনোনয়ন দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ কোয়েলের সঙ্গেই রাজ্যসভার টিকিট পেয়েছিলেন প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার, আইনজীবী মানেকা গুরুস্বামীরা৷ তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক ছিলেন কোয়েল৷
