Breaking News
 
SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

 

SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার

Clash between ABVP and SSI at College Street
Clash between ABVP and SSI at College Street

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বামপন্থী ও প্রগতিশীল সাহিত্যের বিপরীতে জাতীয়তাবাদী বইয়ের পসরা সাজানোর উদ্যোগ ঘিরেই বুধবার উত্তপ্ত হয়ে উঠল কলকাতার কলেজ স্ট্রিট। এসএফআইয়ের বুকস্টলের ঠিক সামনেই নিজেদের বইয়ের স্টল বসাতে তৎপর হয় গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন এবিভিপি। এই ঘটনাকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে শুরু হয় বচসা, যা ক্রমে হাতাহাতির রূপ নেয়। সকাল থেকেই দু’পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় গোটা বইপাড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে ফেলে পুলিশ। কিন্তু তাতেও উত্তেজনা কমেনি। বরং পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে এবিভিপি সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এদিন এসএফআইয়ের বুকস্টলে উপস্থিত হয়েছিলেন বাম নেতা বিমান বসু এবং সুজন চক্রবর্তী। স্টল থেকে বেরিয়ে আসার সময় বিমান বসুকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন এবিভিপি সমর্থকরা। তাঁকে লক্ষ্য করে ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। পালটা প্রতিক্রিয়ায় বিমান বসু বলেন, “গো ব্যাক বলার দরকার নেই, এখানে থাকতে আসিনি। বই বিক্রি করতেও আসিনি।” সব মিলিয়ে বইপাড়ায় রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে দিনভর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। 

পুলিশের অনুমতি নিয়ে মঙ্গলবার সকাল থেকে তিনদিনের জন্য কলেজ স্ট্রিটে মহাবোধি সোসাইটির সামনে ‘মিনি বইমেলা’ কর্মসূচি শুরু করেছিল সিপিএম। মূলত ছাত্র সংগঠন এসএফআইয়ের আয়োজনে বুকস্টলের কাজ চলছিল। কিন্তু পুলিশ আচমকা তাতে বাধা দেয় বলে অভিযোগ। বুকস্টল করতে না পেরে মঙ্গলবার কলেজ স্ট্রিটের রাস্তায় ট্রাম লাইনের উপরই বই সাজিয়ে বসেন এসএফআই সদস্যরা। কিন্তু তা আইনভঙ্গ বলে পুলিশ তুলে দিতে চাইলে সংঘর্ষ শুরু হয়। এনিয়ে মঙ্গলবার প্রায় দিনভর কলেজ স্ট্রিট অশান্ত ছিল। 

কিন্তু বুধবার ছবিটা বদলে গেল। সকালে বামেদের বুকস্টলের সামনেই পালটা বইয়ের স্টল সাজাতে চায় এবিভিপি। এনিয়ে দু’পক্ষ মুখোমুখি সংঘর্ষ জড়িয়ে পড়ে। হাতে বিবেকানন্দের বই, ভারতমাতার ছবি নিয়ে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবিভিপি সদস্যরা। এসএফআইয়ের অভিযোগ, তাদের ব্যানার ছিড়ে মার্ক্স ও লেনিনের বই রাস্তায় ছুড়ে ফেলা হয়। দু’পক্ষকে থামাতে তৎক্ষণাৎ মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। ব্যারিকেড, গার্ডরেল দিয়ে ঘেরা হয় অকুস্থল। তাতেও পরিবেশ স্বাভাবিক হয়নি। ধস্তাধস্তির মধ্যে এসএফআইয়ের এক সদস্য আহত  হয়ে মাটিতে পড়ে যান। তাঁকে দ্রুত উদ্ধার করা হয়। উলটোদিকে, তাদেরও বুকস্টল করতে দিতে হবে, এই দাবি রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান এবিভিপির সদস্যরাও। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…