Breaking News
 
SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

 

S. Jaishankar: অবাধ ও নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়তে ভারত-জাপান অংশীদারিত্ব অপরিহার্য, জয়শঙ্কর

S. Jaishankar
S. Jaishankar

 

নয়াদিল্লি, ১৮ নভেম্বর : ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে ভারত ও জাপানের কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, উন্মুক্ত ও নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে দুই দেশের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর বক্তব্য, এশিয়ার দুই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দেশ এবং সামুদ্রিক রাষ্ট্র হিসেবে ভারত ও জাপার এই অঞ্চলের ভবিষ্যৎ গঠনে বিশেষ ভূমিকা রয়েছে।

বুধবার নয়াদিল্লিতে আয়োজিত নবম ভারত-জাপান ভারত-প্রশান্ত মহাসাগরীয় ফোরামে ভিডিও বার্তায় বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে দিল্লি পলিসি গ্রুপ এবং জাপান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। বিদেশমন্ত্রী বলেন, ভারত ও জাপানের বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বের ভিত তৈরি হয়েছে পারস্পরিক বিশ্বাস, সদিচ্ছা এবং অভিন্ন কৌশলগত দৃষ্টিভঙ্গির উপর। এই সম্পর্ক শুধু দুই দেশের স্বার্থেই সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক স্তরেও শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখছে।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় মহাসাগর উদ্যোগ (আইপিওআই) এবং ‘ভিশন মহাসাগর’-এর আওতায় দুই দেশের সহযোগিতার কথাও উল্লেখ করেন জয়শঙ্কর। তিনি জানান, অবাধ, উন্মুক্ত ও নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে ভারত ও জাপান একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, জাপানের উৎপাদন ক্ষেত্রে দক্ষতা ও উন্নত প্রযুক্তির সঙ্গে ভারতের উদ্যোগপতিদের সক্ষমতা, বৃহৎ বাজার এবং দক্ষ মানবসম্পদের ভালো সমন্বয় রয়েছে। ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও জাপান গুরুত্বপূর্ণ অংশীদার। ভারতের ধারাবাহিক অর্থনৈতিক বৃদ্ধি জাপানি সংস্থাগুলির সামনে ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এর সুযোগ তৈরি করছে। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী ও বিপর্যয় মোকাবিলায় সক্ষম করে তোলা এবং পরিকাঠামোগত সমস্যার সমাধান করা দুই দেশের অভিন্ন অগ্রাধিকার বলেও জানান জয়শঙ্কর। সম্প্রতি ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে-র সঙ্গে তাঁর আলোচনার প্রসঙ্গও তুলে ধরেন বিদেশমন্ত্রী।

২০২৭ সালে ভারত ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্ণ হবে। এই উপলক্ষে বছরটিকে ‘ভারত-জাপান যৌথ দিগন্ত বর্ষ’ হিসেবে পালন করা হবে বলে জানান জয়শঙ্কর। সেই উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যুবসমাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে আগামী বছর ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ধারণাকে আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরার ক্ষেত্রে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের পরিকল্পনারও ২০ বছর পূর্ণ হবে।

উল্লেখ্য, নবম ভারত-জাপান ভারত-প্রশান্ত মহাসাগরীয় ফোরামের যৌথ আয়োজন করে দিল্লি পলিসি গ্রুপ এবং জাপান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। দুই দেশের সরকারি আধিকারিক, কূটনীতিক এবং কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…