Breaking News
 
Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

 

Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন

Krishnanagar Burima Prasad
Krishnanagar Burima Prasad

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কৃষ্ণনগরের চাষাপাড়ার ঐতিহ্যবাহী ‘বুড়িমা’র ভোগ বিতরণে এ বার একাধিক নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে খোলা হয়েছে একাধিক কাউন্টার। নির্দিষ্ট মূল্যের কুপন সংগ্রহ করে সেখান থেকে প্রসাদ পাওয়া যাবে। পাশাপাশি প্রতিদিন বিকেল ৫টা থেকে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে ভোগ বিতরণের ব্যবস্থাও থাকছে। ভোগ তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার রাত ১১টা থেকেই। এই বিশাল কর্মযজ্ঞ সামাল দিতে কমিটির সদস্যদের সঙ্গে কাজে হাত লাগিয়েছেন প্রায় ২০০ জন কর্মী। ভক্তদের মধ্যে সুষ্ঠুভাবে ভোগ বিতরণ নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ।

দেবীর পুজোর পর ভোগ প্রসাদ নেওয়ার জন্য ভক্তদের ঢল নামে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর কুপনের ভোগের জন্য প্রায় ৭ কুইন্টাল চালের ভোগের ব্যবস্থা করা হয়েছে। চাষাপাড়া বারোয়ারি প্রাঙ্গণের পাশাপাশি রয়্যাল গার্ডেন লজ থেকেও ভোগ বিতরণ হচ্ছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোগ বিতরণ চলবে। এরপর বিকেল ৫টা সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে ভোগ বিতরণ করা হবে। এই জন্য প্রায় ১০ কুইন্টাল চালের ভোগ প্রস্তুত করা হচ্ছে। উদ্যোক্তাদের বক্তব্য, যাঁরা মায়ের প্রসাদ বাড়িতে নিয়ে যেতে চান, তাঁদের যাতে অযথা হয়রানির মুখে পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। বারোয়ারির সহকারী সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস জানান, “সবাই যাতে সহজেই মায়ের প্রসাদ নিতে পারেন, তা নিশ্চিত করায় প্রধান লক্ষ্য।” 

অন্যদিকে ‘বুড়িমা’র দর্শনে এসে অসুস্থ হড়ে পড়লে দর্শনার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করেছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির কৃষ্ণনগর সদর মহকুমা শাখা। প্রাথমিক চিকিৎসার জন্য চার বেডের অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে রেড ক্রস। বারোয়ারি কর্তৃপক্ষের আমন্ত্রণে এই ব্যবস্থা। চাষাপাড়া থেকে চাপড়া বাসস্ট্যান্ডের দিকে বিএড কলেজের সামনে এই ক্যাম্প করা হয়েছে। চাষাপাড়া রেড ক্রসের লাইফ মেম্বার উত্তম ধোনি জানান, “প্রতি বছরের মতো এবারও পুণ্যার্থীদের কথা মাথায় রেখেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আগের বছরের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, অঞ্জলি দিতে এসে অনেকেই ভিড় ও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে অসুস্থ হয়ে পড়েন। কেউ জ্ঞান হারান, আবার কারও পায়ে চোট লাগে কিংবা নখ উঠে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয়। সেই সমস্ত পরিস্থিতিতে যাতে দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।” 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…