Breaking News
 
Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ SFI-ABVP Clash: বইয়ের স্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত! হাতাহাতিতে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

 

Amarinder Singh | সোনিয়ার বইপ্রকাশ অনুষ্ঠানে হাজির অমরিন্দর, রাজনৈতিক জল্পনা উড়িয়ে ‘ব্যক্তিগত’ বলল বিজেপি

Amarinder attends Sonia’s book launch;
Amarinder attends Sonia’s book launch;

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে ভোটের দামামা বাজতেই রাজনৈতিক মহলে নতুন জল্পনা! বিজেপি নেতা তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে দেখা গেল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বইয়ের প্রকাশ অনুষ্ঠানে। তাঁর এই উপস্থিতি ঘিরেই প্রশ্ন উঠছে, তবে কি ফের কংগ্রেসে ফেরার ইঙ্গিত দিচ্ছেন অমরিন্দর?

গত সোমবার দিল্লিতে ছিল সোনিয়া গান্ধীর বই প্রকাশের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, হেমন্ত সোরেন, ডি কে শিবকুমার-সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের একেবারে সামনের সারিতে বসেছিলেন অমরিন্দর সিং। এমনকী অনুষ্ঠানে বাবা-মায়ের বিয়ের গল্প বলতে গিয়ে অমরিন্দরের দিকে তাকিয়ে বলেন, প্রয়াত রাজীব গান্ধীর সঙ্গে অমরিন্দরের পরিবারের সম্পর্ক অএঙ্ক পুরনো। দীর্ঘদিন পর ফেলে আসা শিবিরে ফিরে বেশ হাসিখুশি লাগছিল অমরিন্দরকেও। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে খোশমেজাজে গল্প করতেও দেখা যায় তাঁকে।

এরপরই জল্পনা শুরু হয়, তবে কী পাঞ্জাব নির্বাচনের আগে ফের কংগ্রেসে ফিরছেন একদা হাত শিবিরের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং? সংবাদমাধ্যমজের তরফে তাঁকে এ প্রশ্ন করা হলে তা খারিজ করে অমরিন্দর বলেন, “এটা নিছক সামাজিক অনুষ্ঠান। এখানে রাজনীতির কোনও বিষয় নেই।” তিনি আরও বলেন, “আমি যখন বই লিখেছিলাম সোনিয়াজি আমার তিনটি বই প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন। আমিও এসেছি। এখানে রাজনীতির কোনও যোগ নেই। আমি একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেখান থেকে সরে আসি না। আর কেউ আমায় ফেরার কথা বলেওনি।” পাশাপাশি বিজেপির তরফে বলা হয়েছে, “এই অনুষ্ঠানে অমরিন্দরের আসাটা খুব স্বাভাবিক। প্রয়াত রাজীব গান্ধী ও তাঁর পরিবারের সঙ্গে অমরিন্দরের পরিবারের বহু পুরনো সম্পর্ক। অমরিন্দরের ব্যক্তিগত সম্পর্ককে তাঁর রাজনৈতিক পরিচয়ের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।”

উল্লেখ্য, আভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ২০২১ সালে কংগ্রেস ত্যাগ করেন পাঞ্জাবের একদা মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। ২০২২ সালের সে রাজ্যে ক্ষমতায় আসে আম আদমি পার্টি। ওই বছরের ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন অমরিন্দর। কিন্তু গত কয়েকমাস ধরে প্রশ্নের মুখে অমরিন্দরের গতিবিধি। জুন মাসে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা দাবি করেন, অমরিন্দর কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। খোদ রাহুল গান্ধী বলেন, বিজেপিতে তাঁর প্রিয় রাজনীতিবিদ হলেন অমরিন্দর সিং। ফলে বিজেপি ও অমরিন্দর এই ঘটনাকে ‘সৌজন্য’ বলে দাবি করলেও, ভোটের আগে তাঁর দলবদলের জল্পনা একেবারে মুছে ফেলা যাচ্ছে না।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…