Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

5 days ago

India Census 2026: সেনসাসে অংশ নিন অনলাইনে, দেশবাসীকে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেশে জনগণনা প্রক্রিয়া চলছে। এই গুরুত্বপূর্ণ কাজে দেশের নাগরিকদের সক্রিয় ভাবে অংশ নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য জনগণনায় অংশ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই বার্তা দেন প্রধানমন্ত্রী। সোমবার নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডল থেকে জনগণনা সংক্রান্ত তাঁর বক্তব্য প্রকাশ করা হয়। 

দেশের জন্য জনগণনা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে গিয়ে উত্তরাখণ্ডের চামোলির মানা গ্রামের এক বৃদ্ধার কথা বলেছেন প্রধানমন্ত্রী। উত্তরকাশীর একটি গ্রামে হোম স্টে চালানো এক ব্যবসায়ীর উদাহরণও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জোর দিয়েছেন ডিজিটাল মাধ্যমে সেনসাস অর্থাৎ জনগণনার তথ্য দিতে। তার জন্য সময় বের করার আবেদন করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণনা আমাদের জাতীয় দায়িত্ব। ১৫ অগস্টেও দেশবাসীর কাছে অনুরোধ করেছিলাম যে, এই কাজের জন্য যেন নিজের সময় অবশ্যই বের করে নেন।’ তিনি জানিয়েছেন, দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় সেনসাসের প্রথম পর্যায় প্রায় শেষ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৩২ কোটিরও বেশি পরিবারের তথ্য নথিভুক্ত করা হয়েছে।

ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজে যোগ দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘এখনও পর্যন্ত মোবাইল ফোন থেকে ২ কোটি ৬০ লাখেরও বেশি নাগরিক জনগণনা পোর্টালে স্ব-গণনা করেছেন।’ কী ভাবে এই কাজ করা যাবে, সেটাও জানিয়েছেন তিনি।

১. জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে।

২. পোর্টালের নাম se.census.gov.in

৩. নিজের মোবাইল ফোনে নম্বর দিয়ে লগ ইন করতে হবে

৪. কোন জায়গা থেকে ফর্ম ফিলআপ করা হচ্ছে তা দিতে হবে।

৫. নিজের এবং পরিবারের সব তথ্য দিতে হবে, তার পরে সাবমিট করতে হবে

৬. একটি আইডি তৈরি হবে। সেটি জনগণনা কর্মী বাড়িতে এলে তাঁর হাতে দিতে হবে 

You might also like!