Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

57 minutes ago

WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত

Suvendu Adhikari on West Bengal Govt Special Ration Package
Suvendu Adhikari on West Bengal Govt Special Ration Package

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুজোর মরশুমে রাজ্যবাসীর জন্য বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজ’-এর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, রেশনের মাধ্যমে ৮ কোটি মানুষকে ৫০ শতাংশ ছাড়ে ময়দা, চিনি ও সুজি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, এই বিশেষ প্যাকেজে ১ কেজি ময়দা, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম সুজি মিলবে অর্ধেক দামে। এর জন্য মোট ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি। পুজোর আগে কবে থেকে এই সুবিধা মিলবে এবং কোন দামে এই সামগ্রী দেওয়া হবে, তা নিয়ে এখন আগ্রহ তৈরি হয়েছে। 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর সপ্তাহে রাজ্যের ২ কোটিরও বেশি পরিবার অর্থাৎ ৮ কোটিরও বেশি রেশন কার্ড হোল্ডারকে ৫০ শতাংশ ছাড়ে ময়দা, সুজি, চিনি দেওয়া হবে। ১ কেজি ময়দা মিলবে ১৯ টাকা দরে। ১ কেজি চিনি মিলবে ৩০ টাকা দরে। ৫০০ গ্রাম সুজির দাম কত হবে তা এখনও স্থির হয়নি। টেন্ডার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পুজোর সপ্তাহে রাজ্যের ৮ কোটিরও বেশি জনগণ ৫০ শতাংশ ছাড়ে এই সামগ্রী পাবেন। বাকি ৫০ শতাংশ দাম বহন করবে রাজ্য সরকার। ১৫০ কোটি টাকা খাদ্য দপ্তরকে বরাদ্দ করা হয়েছে। ময়দা ও চিনির টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সুজির প্রক্রিয়া চলছে। দ্রুত তা সম্পূর্ণ করা হবে।” 

রাজ্যে রেশন ব্যবস্থার আওতায় রয়েছে প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার। বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজে’র আওতায় রাজ্যের প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে এই প্যাকেজ দেওয়া হবে। তা শুক্রবারই জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তবে কত দামে তা মিলবে, তা জানাননি। তিনি জানিয়েছিলেন, প্রথমে এই সামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করার পরিকল্পনা ছিল সরকারের। তবে বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে সামগ্রীগুলো এ বছর ৫০ শতাংশ ছাড় বা অর্ধেক দামে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আর্থিক স্থায়িত্ব বজায় থাকলে আগামী বছর থেকে উৎসবের সময় পণ্যগুলি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী।

পুজোর মরশুমে মিলছে এই অতিরিক্ত ছাড়। অন্য ধর্মীয় অনুষ্ঠানে এই ছাড় সুযোগ মিলবে কি না, জিজ্ঞাসা করা হয় খাদ্যমন্ত্রীকে। তিনি সাফ জানিয়েছিলেন, “আমাদের সরকার জনগণের সরকার। আমরা ধর্মভিত্তিক কোনও বিভাজনে বিশ্বাস করি না। দুর্গাপুজোর সময় এই প্যাকেজ কিন্তু শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য নয়। রাজ্যের ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে।”  

You might also like!