Game

1 day ago

Argentina Launch New Era: প্রীতি ম্যাচ দিয়ে নতুন যুগের দ্বার খুলল আর্জেন্টিনা

Argentina begin new era with 4-0 victory over Bolivia
Argentina begin new era with 4-0 victory over Bolivia

 

কর্ডোবা(স্পেন), ১ অক্টোবর : বলিভিয়াকে অনায়াসে হারিয়ে ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে ছাড়া পথ চলা শুরু হলো আর্জেন্টিনার। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে সারাক্ষণ চাপে রাখল গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা। একই সঙ্গে রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণে তেমন কিছু করার সুযোগ দিল না লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা।

কর্ডোবায় ভারতীয় সময় বৃহস্পতিবারের সকালের ম্যাচে ৪-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দুই অর্ধে তারা করেছে দুটি করে গোল। লাউতারো মার্তিনেস আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাহ। দ্বিতীয়ার্ধে গোল করেন নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো। শেষ দিকে জালের দেখা পান হোসে মানুয়েল লোপেস। মঙ্গলবার বুর্কিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরে বুধবার বেনিনের বিপক্ষে ফের মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচেই দেশের হয়ে শেষবার খেলবেন অবসর নেওয়া মহাতারকা মেসি।

You might also like!