Breaking News
 
Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ SFI-ABVP Clash: বইয়ের স্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত! হাতাহাতিতে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

 

MS Dhoni: আইপিএল থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

MS Dhoni retires from IPL
MS Dhoni retires from IPL

 

কলকাতা, ১৭ নভেম্বর  : অবশেষে সব জল্পনা কল্পনার অবসান হল। ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র এবং চেন্নাই সুপার কিংসের প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনি আইপিএল থেকে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় হিসেবে অবসর ঘোষণা করলেন। মঙ্গলবার চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

খেলোয়াড় হিসেবে মাঠকে বিদায় জানালেও, ধোনি চেন্নাই দলের সাথে তাঁর সম্পর্ক ছিন্ন করছেন না। নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। তিনি এখন থেকে চেন্নাই সুপার কিংসের মেন্টর বা পরামর্শদাতা হিসেবে দলের হয়ে কাজ করবেন। দলের তরুণ খেলোয়াড়দের দিকনির্দেশনা দেওয়া এবং ডাগআউটে কৌশলগত সহায়তা করার দায়িত্ব থাকবেন।

প্রায় দুই দশক ধরে আইপিএলের বাইশ গজে রাজত্ব করেছেন 'ক্যাপ্টেন কুল' ধোনি। তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংস একাধিকবার আইপিএল শিরোপা ঘরে তুলেছে। ২৭৮টি আইপিএল ম্যাচে ৫৪৩৯ রান করে তিনি নিজের অসাধারণ দক্ষতার ছাপ রেখেছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…