Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

Life Style News

1 hour ago

Mirror Modal saree: পুজোয় ট্রেন্ডিং মিরর মোডাল শাড়ি কিনেছেন? কাচার আগে এই ভুলগুলি এড়িয়ে চলুন!

Mirror Modal Saree Washing Care Tips
Mirror Modal Saree Washing Care Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুজোর কেনাকাটায় এ বার নজর কাড়ছে মিরর মোডাল শাড়ি। মোডাল কাপড়ের নরম ছোঁয়ার সঙ্গে ছোট-বড় আয়নার ঝলকানি, ষষ্ঠী থেকে নবমী—যে কোনও দিনেই লুকে আনতে পারে বাড়তি আকর্ষণ। তবে শখের এই শাড়ি কেনার পর অনেকেরই চিন্তা, ভাঁজ বা দাগ তুলতে কীভাবে পরিষ্কার করবেন? ভুল পদ্ধতিতে কাচলে নষ্ট হতে পারে শাড়ির সৌন্দর্য।

অনেকেরই আবার অভ্যাস থাকে নতুন শাড়ি পুজোয় পরার আগে একবার জলে ধুয়ে নেওয়ার। তখনই যদি ভাবেন, এক বালতি ডিটারজেন্ট গুলে ভালো করে কেচে নেবেন, তবেই কিন্তু পুজোর আগেই শাড়ির খেল খতম! কারণ মোডাল ভীষণ আদুরে ফ্যাব্রিক। আর শাড়ির ওই ‘মিরর’ কিন্তু ভারী কাচ নয়, ওগুলো মূলত পাতলা অ্যাক্রিলিক বা মেটালিক ফয়েল। একটু ভুলেই আয়নার আঠা গলে যাবে, নয়তো ধার লেগে শাড়ির গায়েই সুতো ফেঁসে যাবে, শাড়ির বারোটা বাজবে। তাই পুজোয় শাড়ি একদম চকচকে রাখতে পরিচর্যার কায়দাটা হতে হবে একেবারে আলাদা।

∆ কী কী ভাবে পরিষ্কার করবেন?

ড্রাই ওয়াশ না ঘরোয়া কাচা— এবারের এই ট্রেন্ডিং শাড়ির প্রথম পরিচর্যা নিয়ে অনেকেই দোলাচলে ভোগেন। টেক্সটাইল বিশেষজ্ঞদের মতে, মিরর মোডাল শাড়ির ক্ষেত্রে ড্রাই ওয়াশ বা ড্রাই ক্লিন করানোই সবচেয়ে নিরাপদ। কারণ ড্রাই ক্লিনের কেমিক্যাল ওয়াশে জলের স্পর্শ ছাড়া ধুলো-ময়লা সাফ হয়, ফলে মেটালিক ফয়েল মিররের আঠা আলগা হওয়ার বা কাঁপড় কুঁচকে যাওয়ার এক ফোঁটাও ঝুঁকি থাকে না। তবে প্রতিবার তো আর লন্ড্রির চড়া বিল দেওয়া সম্ভব নয়! তাই পকেটের রেস্ত বাঁচিয়ে যদি বাড়িতেই শাড়ি পরিষ্কার করতে চান, তবে মেনে চলতে হবে এই কড়া নিয়মগুলি।

ওয়াশিং মেশিন— মিরর মোডাল শাড়ি আর যা-ই হোক, মেশিনের চক্কর সহ্য করার মতো শক্তপোক্ত জিনিস নয়। ওয়াশিং মেশিনে দিলে ফয়েল মিররের ধার লেগে শাড়ির অন্য পাড়ের সুতো উঠে একাকার হবে, মিররেরও বারোটা বাজবে। তাই ভরসা থাকুক নিজের দু’হাতে।

সাবান জল— সাধারণ ক্ষারযুক্ত গুঁড়ো সাবান একেবারেই নৈব নৈব চ। এক বালতি ঠান্ডা জলে সামান্য একটু মৃদু লিকুইড ডিটারজেন্ট গুলে নিন। জল যেন কোনওভাবেই গরম না হয়। বেশি উষ্ণতা পেলেই প্লাস্টিক আয়নার আঠা আলগা হয়ে ঝরে পড়ার ঝুঁকি থাকে। এবার শাড়িটি সাবান জলে ভিজিয়ে রাখুন মাত্র ৫ থেকে ৭ মিনিট। ঘণ্টার পর ঘণ্টা জলে ডুবিয়ে রাখলে মোডালের জেল্লা আর রঙের বারোটা বেজে যাবে।

যত্ন— শাড়ি পরিষ্কার করতে গিয়ে গায়ের জোর দেখানো চলবে না। ব্রাশ তো ছোঁয়াবেনই না, এমনকি শাড়ির আঁচল বা কুঁচি ধরে ঘষাঘষিও নয়। দুই হাতে শাড়িটা জলের মধ্যে হালকা ডুবিয়ে ডুবিয়ে নিন। এতেই কাপড়ে জমে থাকা ধুলো বা অতিরিক্ত স্টার্চ বেরিয়ে যাবে, অথচ ফল্স মিররের ওপরে কোনও স্ক্র্যাচ পড়বে না।

নিংড়াতে গেলেই কেলেঙ্কারি—কাপড় কাচার পর নিংড়ে সব জল বের করার যে বদভ্যাস থাকে, মিরর মোডালের ক্ষেত্রে সেটাই সবথেকে বড় শত্রু। দুমড়ে-মুচড়ে নিংড়াতে গেলে ওই পাতলা ফয়েল আয়নাগুলো চিরতরে বেঁকে যাবে। তাই শাড়িটা না নিংড়ে একটা বড় শুকনো সুতির তোয়ালেতে আলতো করে জড়িয়ে নিন। তোয়ালে নিজেই বাড়তি জল শুষে নেবে।

রোদে নয়— কড়া রোদে দিলে মোডালের জৌলুস দ্রুত চলে যায়। তাই শাড়ি সবসময় ঘরের ছায়ায়, ফ্যানের বাতাসে টানটান করে মেলে দিন।

ব্যস, ড্রাই ওয়াশ হোক কিংবা এই সহজ ঘরোয়া টোটকা, সঠিক নিয়ম মেনে নিলেই পুজোর প্যান্ডেলে আপনার ট্রেন্ডিং মিরর মোডাল শাড়িটি উড়বে ফুরফুর করে আর আয়নাগুলোও আলো পড়ে ঝকমক করবে একেবারে নিখুঁতভাবে!


You might also like!