Country

49 minutes ago

CM Suvendu Adhikari: ‘বাংলার ৪২ আসনই মোদিকে উপহার’, ভাদনগরে বড় অঙ্গীকার শুভেন্দুর, নিশানায় তৃণমূল

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আগামী লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন শিবিরের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসক হিসেবে মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে গুজরাটের ভাদনগরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই প্রতিশ্রুতির কথা জানান তিনি। শুভেন্দু বলেন, “আগামী লোকসভা নির্বাচনে মোদিজির নেতৃত্বে বাংলার সব আসন তাঁকে উপহার দেওয়ার কাজ আমরা করব।” ভাদনগরের মাটিতে দাঁড়িয়ে তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছর প্রশাসনিক জীবনের পূর্তি উপলক্ষে বুধবার বিশেষ অনুষ্ঠান রয়েছে গুজরাটে। সেই অনুষ্ঠানে যোগ দিতে পাহাড় সফর কাটছাট করে গুজরাট উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ দেন তিনি। সেখানে বাংলায় রাষ্ট্রবাদী সরকার, জন সাধারণের উন্নতির জন্য নরেন্দ্র মোদির অবদানকে কড়জোড়ে প্রণাম জানিয়েছেন তিনি। বলেন, “বিগত সরকারগুলি বাংলার অবস্থা খারাপ করে দিয়েছিল। তৃণমূল আমলে তোষণের রাজনীতি বঙ্গকে পিছিয়ে দিয়েছে। মোদিজীর নেতৃত্বে বাংলায় দ্রুত গতিতে কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আয়ুষ্মান ভারতের উপকার পাচ্ছেন নাগরিকরা।” এরপরই তিনি জানান, লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে ৪২টি আসন মোদিকে উপহার দেওয়ার কাজ করবেন। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ১২টি আসন পেয়েছে বিজেপি। ২৯টি আসন সাবেক তৃণমূল ও ১টি আসন কংগ্রেস। ২০১৯ সালে ১৮টি আসন পায় পদ্মশিবির। এই কমে যাওয়া আসন সংখ্যা বাড়নোর টার্গেট নিয়েছেন শুভেন্দু। সব কয়টি আসন তাঁরা পাবেন বলেও জানিয়েছেন। এই অনুষ্ঠানে তৃণমূলকে বিঁধে বলেন, “এই দলের নাম ও নিশান মিটে গিয়েছে।” 

প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার গুজরাতে ভাডনগরে সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি একযোগে বাম ও তৃণমূলকে নিশানা করেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূল আমলে লাখ লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। সেখান থেকে ৩ লাখের বেশি অনুপ্রবেশকারী ঢুকে পড়েছিল গুজরাটে। ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকা খোলা পড়েছিল। বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি তৃণমূল সরকার। তৃণমূল সরকারের মদতেই অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করেছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তিনি জানান, বর্তমান সরকার গঠন হওয়ার ৪৫ দিনের মধ্যে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু করেছে। শুভেন্দুর কথায়, “মোদির জন্মভূমিতে আসতে পেরে আমি গর্বিত। যা পরিস্থিতি তৈরি হয়েছিল, বাংলাকে বাঁচানো মুশকিল হয়ে পড়ত। কিন্তু মোদির নেতৃত্বে বাংলাকে বাঁচানো সম্ভব হয়েছে। এই জন্য তাঁকে কোটি কোটি প্রণাম। মোদির নেতৃত্বে বাংলায় রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার গঠন হয়েছে।” 

প্রসঙ্গত, আগামীকালও ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার সকালে বিহারের পূর্ণিয়ায় যাওয়ার কথা তাঁর। সেখান থেকে মালদহের মানিকচকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অর্থ সাহায্য থেকে একাধিক সরকারি সাহায্যের ঘোষণা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। কিছুদিন আগে ভয়াবহ বন্যা দেখেছে মালদহের ভূতনি চরের বাসিন্দা। ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাঁরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পরিবারগুলিকে সাহায্যের ঘোষণা করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বুধ রাতে মুখ্যমন্ত্রী গুজরাট থেকে ফিরে এলে আগামিকাল কলকাতা বিমানবন্দর থেকে বিহারের পূর্ণিয়া বিমানবন্দরে যাবেন। সেখানে বিহারের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সম্ভাবনা রয়েছে তাঁর। পূর্ণিয়া থেকে হেলিকপ্টারে করে মালদার মানিকচক যাওয়ার কথা। আবহাওয়া খারাপ থাকলে বিহারে পূর্ণিয়া থেকেই মানিকচকের সরকারি সভার ভার্চুয়াল উদ্বোধন করতে পারেন। অথবা সড়কপথে যেতে পারেন মানিকচক। তারপর কলকাতা ফিরবেন একই রুটে। তবে যদি আজ বুধবার গুজরাটে থেকে যান তাহলে, আগামিকাল গুজরাট থেকেই সরাসরি পূর্ণিয়া যাবেন। তারপর সেখান থেকে মানিকচক। মালদহ প্রশাসনকে প্রস্তুতি নিয়ে রাখার কথা বলা হয়েছে বলে সূত্র মারফত খবর।


You might also like!