Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Country

1 hour ago

PM Modi’s 25-Year Public Service Journey: জনসেবায় ২৫ বছর পূর্ণ প্রধানমন্ত্রী মোদীর, অভিনন্দন অমিত শাহের

PM Modi’s 25 years as head of govt
PM Modi’s 25 years as head of govt

 

নয়াদিল্লি, ৭ অক্টোবর : জনসেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত নরেন্দ্র মোদীর রাজনৈতিক যাত্রার কথা তুলে ধরে তাঁর নেতৃত্ব ও প্রশাসনিক কাজের প্রশংসা করেছেন শাহ।

বুধবার এক্স-এ এক বার্তায় অমিত শাহ লেখেন, ২৫ বছর ধরে সেবা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন। তাঁর কথায়, এই দীর্ঘ যাত্রার পিছনে রয়েছে নিরলস পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখার মানসিকতা। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। অমিত শাহ বলেন, সেই সময় থেকে মুখ্যমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কাজের মূল লক্ষ্য থেকেছে সাধারণ মানুষের কল্যাণ, মহিলাদের ক্ষমতায়ন, যুবসমাজের অগ্রগতি এবং সমাজের সব অংশের উন্নয়ন।

মোদীর প্রশাসনিক কাজের ধরন নিয়েও প্রশংসা করেন শাহ। তাঁর মতে, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নীতি তৈরি, সেই নীতি কার্যকরভাবে বাস্তবায়ন, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, প্রশাসনে স্বচ্ছতা এবং কাজের ফলের উপর জোর—এই বিষয়গুলির মাধ্যমে মোদী সরকারের কাজের একটি আলাদা ধারা তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি ‘কাজের রাজনীতি’র দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন শাহ।

গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভূমিকম্পে বিধ্বস্ত কচ্ছের পুনর্গঠন, জ্যোতিগ্রাম প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের উন্নতি, সৌরশক্তির প্রসার এবং ভাইব্র্যান্ট গুজরাটের মাধ্যমে বিনিয়োগ ও শিল্পের সুযোগ বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি। কৃষিক্ষেত্রেও ৮ শতাংশের বেশি বৃদ্ধির হার অর্জিত হয়েছিল বলে জানান শাহ।

অমিত শাহের বক্তব্য, গুজরাটে মুখ্যমন্ত্রী হিসেবে মোদী যে প্রশাসনিক মডেল নিয়ে কাজ করেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর সেটিই আরও বড় পরিসরে দেশের সামনে প্রয়োগ করা হয়েছে। তাঁর মতে, গত ২৫ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থেকেছে এবং দেশের উন্নয়ন ও জনকল্যাণের বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব পড়েছে।

You might also like!