Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

5 days ago

Bhagat Singh Birth Anniversary: বিপ্লবী শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

PM Modi pays tribute to Bhagat Singh on his birth anniversary
PM Modi pays tribute to Bhagat Singh on his birth anniversary

 

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর : অমর বিপ্লবী শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম 'এক্স'-এ একটি বিশেষ ভিডিও বার্তা শেয়ার করে ভারতের স্বাধীনতা সংগ্রামে এই বীর বিপ্লবীর অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি।

প্রধানমন্ত্রী লেখেন, "শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে জানাই কোটি কোটি প্রণাম। তাঁর অদম্য সাহস ও শৌর্য ভারতের স্বাধীনতা আন্দোলনে এক নতুন উদ্দীপনা সঞ্চার করেছিল। দেশের সম্মান রক্ষার্থে সর্বস্ব ত্যাগ করার যে অনন্য নজির তিনি স্থাপন করেছিলেন, তা ভারতের যুবসমাজের অসীম সাহস ও অবিচল সংকল্পের চিরন্তন প্রতীক।" দেশের স্বাধীনতা ও আত্মমর্যাদার জন্য ভগৎ সিংয়ের এই মহান আত্মবলিদান যুগ যুগ ধরে সমগ্র দেশবাসীকে দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠায় উদ্বুদ্ধ করে চলবে বলেও উল্লেখ করেন তিনি।

You might also like!