Entertainment

1 week ago

Manoj on Akhilesh: ‘রামভক্ত সেজে ভোটে জেতা যাবে না’! অখিলেশকে কড়া খোঁচা মনোজ মুনতাশিরের

Manoj Muntashir On Akhilesh Yadav
Manoj Muntashir On Akhilesh Yadav

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের জনপ্রিয় গীতিকার ও লেখক মনোজ মুনতাশিরের নিশানায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ২০ সেপ্টেম্বর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অখিলেশকে নিয়ে তীব্র মন্তব্য করেন মনোজ। তাঁর দাবি, অখিলেশ যাদবের রামভক্তির প্রকাশ আসলে ভণ্ডামি। এমনকী তাঁকে ‘সবচেয়ে বড় ভুয়ো রামভক্ত’ বলেও কটাক্ষ করেন বলিউডের এই গীতিকার ও লেখক। 

সেই সঙ্গে বলিউড নিয়েও বিস্ফোরক মনোজ মুনতাশির। অভিযোগ, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বামপন্থী। একটি নির্দিষ্ট ধর্মের মানুষদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়। কিছুদিন আগে তিনি ‘বন্দে মাতরম’ গান নিয়ে কংগ্রেসের পুরনো প্রথার সমালোচনা করে চর্চায় ছিলেন। এছাড়াও রাম মন্দিরের প্রসাদ চুরির বিষয়ে গোড়া থেকেই স্বাধীন মতামত পেশ করেছেন। এবার অখিলেশ যাদব-সহ বলিউড নিয়ে বোমা ফাটালেন গীতিকার ও লেখক মনোজ মুনতাশির। ২০২৭ সালের গোড়াতেই উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভবনা রয়েছে। আর সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই মনোজ মুনতাশির দাবি, সনাতন হিন্দু সমাজ এখন অনেক সচেতন। রামভক্ত সেজে অখিলেশ যাদবের ভোট পাওয়ার কোনও সুযোগ নেই বলেও কটাক্ষ করতে পিছপা হননি। সংশ্লিষ্ট সাক্ষাৎকারে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে তুমুল ভৎর্সনা করে বলেন, “যাঁরা রক্তের নদী বইয়ে দিয়েছে, সরযূ নদীকে লাল করেছে তাঁদের কথা আমি শুনতেও চাই না। তাঁরাই রামের সবচেয়ে বড় ভণ্ড ভক্ত। আর হিন্দু সমাজ এতটাই সচেতন যে চারপাশে কী ঘটছে সে বিষয়ে অবগত।”


তাঁর কথায়, “অযোধ্যায় মুলায়ম সিং যাদবের আমলে ঘটে যাওয়া সেই হত্যাকাণ্ড কখনও ভোলা যাবে না। যে রক্তক্ষয়ী ঘটনা ঘটেছিল তা হিন্দু সমাজ অন্তত আগামী ২০০-৩০০ বছর ভুলবে না। যারা পূজার সামগ্রী চুরি করেছে তাদের শাস্তি পেতে হবে। এটি একটি গুরুতর অপরাধ। এর জন্য যে-ই দায়ী থাকুক না কেন তাদের উচিত শিক্ষা পাওয়া উচিত। আমি সমাজবাদী পার্টিকে ভয় পাই না। যতবারই মুলায়ম সিং যাদবের কৃতকর্ম মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে আমি রুখে দাঁড়াব। কাউকে ভুলতে দেব না যে অযোধ্যায় গণহত্যা হয়েছিল। এই দেশ আপনাকে তিনশো বছরেও ক্ষমা করবে না।” চলচ্চিত্র জগতের শিল্পীমহলকে বামপন্থী বলে কটাক্ষ করেছেন মনোজ মুনতাশির। শুক্রবার উজ্জয়িনীতে ‘যুব ধর্ম সংসদ’-এ ভাষণ দেওয়ার সময় ‘ বন্দে মাতরম’কে মাত্র দুটি শ্লোকে সীমাবদ্ধ রাখার প্রথার সমালোচনা করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরু ও কংগ্রেসকে রীতিমতো তুলোধনা করেন।


You might also like!