Breaking News
 
Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ SFI-ABVP Clash: বইয়ের স্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত! হাতাহাতিতে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

 

Bengali Technician Death: রাহুলের পর ফের শুটিংয়ে মৃত্যু! গ্যাংটকে প্রাণ গেল বাংলার টেকনিশিয়ানের, বাড়ছে উদ্বেগ

Technician Pintu Mondal
Technician Pintu Mondal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গ্যাংটকে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার টেকনিশিয়ান পিন্টু মণ্ডল। ম‍্যাডক ফিল্মসের আসন্ন ছবি ‘মিশন মির্চি’র শুটিংয়ে গিয়ে এমন করুণ পরিণতি হবে, তা ভাবতেও পারেননি কেউ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। এই দুর্ঘটনায় আরও এক টেকনিশিয়ান আহত হয়েছেন, যাঁর বয়স ৩৬ বছর। জানা গিয়েছে, ১৬ নভেম্বর শুটিংয়ের জন্য লোকেশন পরিবর্তন করার সময় তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর দু’জনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে ১৭ নভেম্বর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিন্টু মণ্ডল। শুটিংয়ের কাজ করতে গিয়ে তাঁর এই আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। 

সিকিমের গ্যাংটক ও সংলগ্ন এলাকায় চলছিল ম‍্যাডক ফিল্মসের আসন্ন ছবি ‘মিশন মির্চি’র শুটিং। সেই সূত্রেই সেখানে ছিলেন কলকাতার লাইট বয় পিন্টু মণ্ডল। সরকারি হাসপাতালের তথ্য অনুযায়ী, পিন্টু মণ্ডলকে গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। ১৭ নভেম্বর সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্ঘটনায় আহত ৩৬ বছর বয়সি অপর টেকনিশিয়ানের নাম বাবর আলি মোল্লা। 

প্রসঙ্গত, ‘লাইট অ্যান্ড লাইট’ সংস্থার অধীনে কাজ করছিলেন পিন্টু মণ্ডল। ম‍্যাডক ফিল্মস প্রযোজিত ছবির প্রযোজক সঞ্জীব মিশ্র আর পরিচালনার দায়িত্বে কুণাল দেশমুখ। সিনেমায় অভিনয় করছেন বিজয় বর্মা ও জয়দীপ আহলাওয়াত। জানা যাচ্ছে, ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত গ্যাংটক ও পার্শ্ববর্তী এলাকায় শুটিংয়ের পরিকল্পনা ছিল। তার মাঝেই ১৬ নভেম্বর ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। টেকনিশিয়ান পিন্টু মণ্ডলের মৃত্যু এবং আর একজনের আহত হওয়ার ঘটনায় স্তব্ধ শুটিং ইউনিটের সদস্যরা। তবুও লাইট ক্যামেরা অ্যাকশন চলছেই।

এমতাবস্থায় বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। পিন্টু মণ্ডলের মৃত্যুতে প্রযোজনা সংস্থা এখনও পর্যন্ত পরিবারের পাশে দাঁড়ানোর কোনও স্পষ্ট বার্তা কেন দেয়নি? টেকনিশিয়ানের মৃত্যুর পর প্রযোজনা সংস্থার মৃতের পরিবারকে আর্থিক সহায়তা করবে কিনা তাও স্পষ্ট করেনি। একইসঙ্গে আরও একটি উল্লেখযোগ্য বিষয়, ফের প্রশ্নচিহ্নের মুখে শুটিং সেটে কলাকুশলী-সহ পুরো ইউনিটের নিরাপত্তা। এই ঘটনায় যেন ফের চাঙ্গা হল, চলতি বছরেই তালসারিতে ধারাবাহিকের শুটিংয়ের সময় তরুণ তুর্কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ। টলিউডে শুটিং সংক্রান্ত নিরাপত্তার বিষয়টি জোরদার করতে এসওপি চালুর দাবিও জানানো হয়। তার মাঝেই প্রাণ হারাল বাংলার টেকনিশিয়ান। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…