Breaking News
 
Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ SFI-ABVP Clash: বইয়ের স্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত! হাতাহাতিতে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

 

Tollywood Glamour: মাসে ২৫ দিন ১৪-১৬ ঘণ্টা উপোস! তৃণা সাহার ফিটনেসের গোপন রহস্য জানলে অবাক হবেন আপনিও

Actress Trina Saha
Actress Trina Saha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ছোট পর্দা থেকে ওটিটি— অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন স্টেটমেন্ট ও নজরকাড়া সৌন্দর্যের জন্য বরাবরই চর্চায় থাকেন অভিনেত্রী তৃণা সাহা। বর্তমানে ‘আজকের নায়ক পরশুরাম’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করছেন তিনি। ধারাবাহিকে সাবেকি শাড়ির সাজে দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যাশন অনেকটাই আধুনিক ও ছকভাঙা। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি গ্ল্যামারাস ফটোশ্যুটের ছবি প্রকাশ করে ফের অনুরাগীদের নজর কেড়েছেন অভিনেত্রী। 

নতুন ফটোশ্যুটে তৃণাকে দেখা গিয়েছে রয়্যাল ব্লু রঙের এমব্রয়ডারি করা ডিপ নেক ক্রপ টপে। নেটের হাতা এবং তার সঙ্গে সিলভার সিকুইন মিনি স্কার্টে তাঁর সাজে ছিল আধুনিকতার ছোঁয়া। কোমরের সরু চেন, খোলা ঢেউখেলানো চুল এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তি তাঁর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে ছবির পাশাপাশি অভিনেত্রীর ক্যাপশনও নজর কেড়েছে। মজার ছলে তিনি লিখেছেন, ‘I was told to tone it down… I misunderstood’। অর্থাৎ, তাঁকে সাজগোজ একটু সংযত করতে বলা হয়েছিল, কিন্তু তিনি সেটির অর্থ অন্যভাবে বুঝেছেন! তৃণার এই রসিকতায় মুগ্ধ তাঁর অনুরাগীরা।


কিন্তু শুধু ফ্যাশন নয়, অভিনেত্রীর ফিটনেস নিয়েও কৌতূহল রয়েছে অনুরাগীদের। ব্যস্ত শুটিংয়ের মধ্যেও কীভাবে নিজের শরীরের গঠন ও ত্বকের জেল্লা ধরে রাখেন তিনি? জানা যায়, নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাবার এবং নির্দিষ্ট জীবনযাপনের অভ্যাসই তাঁর ফিটনেসের অন্যতম চাবিকাঠি। শরীরচর্চার ক্ষেত্রে জিমের ওয়েট ট্রেনিং ও কার্ডিওর পাশাপাশি নাচের উপরেও বিশেষ গুরুত্ব দেন তৃণা। তাঁর কাছে নাচ কেবল বিনোদন নয়, শরীরকে সক্রিয় ও নমনীয় রাখারও একটি মাধ্যম।

খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও অতিরিক্ত কড়াকড়ির বদলে পুষ্টিকর খাবারকে প্রাধান্য দেন অভিনেত্রী। প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, শাকসবজি ও ফল তাঁর খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ জায়গা পায়। পাশাপাশি অতিরিক্ত চিনি ও ভাজাভুজি এড়িয়ে চলার চেষ্টা করেন তিনি। শরীর ও ত্বকের সুস্থতা বজায় রাখতে পর্যাপ্ত জল পান এবং ঘুমের দিকেও নজর দেন। তবে তৃণার ফিটনেস রুটিনের সবচেয়ে চর্চিত বিষয় হল তাঁর উপবাসের অভ্যাস। জানা গিয়েছে, মাসের প্রায় ২৫ দিন তিনি ১৪ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত উপবাস করেন। অর্থাৎ, দিনের নির্দিষ্ট একটি সময়ের মধ্যেই খাবার খেয়ে নেন। বাকি সময় চলে উপবাস। এই পদ্ধতিকে সাধারণভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলা হয়।

তাঁর খাদ্যাভ্যাস অনুযায়ী, দুপুরের খাবারেই মূলত পুষ্টিকর ও পরিপূর্ণ আহার করেন তিনি। সেখানে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবারের পাশাপাশি কার্বোহাইড্রেটও থাকে। দিনের অন্যান্য সময়ে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে খাবার গ্রহণ করেন। সব মিলিয়ে, তৃণা সাহার গ্ল্যামারাস উপস্থিতির পিছনে রয়েছে নিয়মিত শরীরচর্চা, সচেতন খাদ্যাভ্যাস এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের অভ্যাস। তবে মনে রাখা প্রয়োজন, দীর্ঘ সময় উপবাসের পদ্ধতি সবার শরীরের জন্য উপযুক্ত নয়। তাই এমন কোনও খাদ্যাভ্যাস অনুসরণ করার আগে নিজের শারীরিক অবস্থা অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…