Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 days ago

Kiren Rijiju: স্বচ্ছতা অভিযান এক-দু’দিনের নয়, একে নিরবচ্ছিন্ন রাখতে হবে, কিরেন রিজিজু

Kiren Rijiju ON Swachhata Hi Seva 2026 Campaign
Kiren Rijiju ON Swachhata Hi Seva 2026 Campaign

 

নয়াদিল্লি, ১ অক্টোবর : ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানী দিল্লিতে আয়োজিত এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। গান্ধী জয়ন্তীর প্রাক্কালে আয়োজিত এই কর্মসূচিতে হাত লাগিয়ে পরিচ্ছন্নতার বার্তা দেওয়ার পাশাপাশি দেশবাসীর প্রতি স্বচ্ছতাকে প্রাত্যহিক অভ্যাসে পরিণত করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার স্বচ্ছতা অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে স্বচ্ছ ভারত অভিযান শুরুর পর দেখতে দেখতে প্রায় ১২ বছর পার হয়ে গিয়েছে। এই দীর্ঘ সময়ে দেশজুড়ে পরিচ্ছন্নতা নিয়ে নানা সচেতনতামূলক ও গঠনমূলক কাজ হয়েছে। বর্তমানে আমরা এই অভিযানকে এক নতুন গতি দেওয়ার চেষ্টা করছি।” আগামীকাল গান্ধী জয়ন্তী উপলক্ষে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, “গান্ধী জয়ন্তী উপলক্ষে এটি যেন কেবল এক বা দু’দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। এই অভিযানকে লাগাতার ও নিরবচ্ছিন্নভাবে চালিয়ে নিয়ে যাওয়াই আমাদের আসল লক্ষ্য।” উল্লেখ্য, দেশজুড়ে গান্ধী জয়ন্তীকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও 'স্বচ্ছতা হি সেবা' উদ্যোগের আওতায় বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিচ্ছেন।

You might also like!