kolkata

1 week ago

Annapurna Yojana: দু’টি প্রকল্পের টাকা একসঙ্গে নয়! অন্নপূর্ণা-বিধবাভাতা নিয়ে নয়া নিয়ম, নির্দেশিকা জারি

Annapurna Yojana vs Widow Pension
Annapurna Yojana vs Widow Pension

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্নপূর্ণা প্রকল্প এবং বিধবাভাতা দু’টির সুবিধা একসঙ্গে নেওয়া যাবে না। এ বার সেই সিদ্ধান্ত কার্যকর করতে সরকারি ভাবে নির্দেশিকা জারি করল রাজ্য। এত দিন যাঁরা একই সঙ্গে দু’টি প্রকল্পের আর্থিক সুবিধা পেয়ে আসছিলেন, তাঁদের এবার থেকে যে কোনও একটি প্রকল্প বেছে নিতে হবে। অর্থাৎ এক জন উপভোক্তা দু’টি প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন না। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের সচিবের জারি করা এই নির্দেশিকা কলকাতা পুরসভার কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে অন্নপূর্ণা ও বিধবাভাতা, দু’টি প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। 

রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসে ৩ হাজার টাকা এবং বিধবা ভাতা প্রকল্পে মাসে ১,৫০০ টাকা করে দেয়। জারি করা নির্দেশিকা অনুযায়ী, যেসব বিধবা ভাতা প্রাপক বর্তমানে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছিলেন, তাঁরা কোন ভাতাটি চালু রাখতে চান এবং কোনটি ছেড়ে দিতে চান, তা তাঁদের লিখিতভাবে জানাতে হবে। এর জন‌্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে উপভোক্তাকে। যে সমস্ত উপভোক্তা বিধবা ভাতার সঙ্গে অন্নপূর্ণা যোজনার অর্থ সাহায‌্য পান, তাঁদের তালিকা সমর্থ পোর্টালে রয়েছে বলে জানানো হয়েছে। পুরসভার কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা কোন যোজনার অর্থ সাহায‌্য নেবেন, সেই ‘অপশন’ সংগ্রহ করে তা আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে পোর্টালে আপলোড করতে হবে। 

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, কোনও একজন উপভোক্তা বিধবা ভাতা ও অন্নপূর্ণা যোজনা দুটির টাকা পাবেন না। কেবলমাত্র দিব্যাঙ্গ ভাতা ও কৃষক বন্ধু ভাতার সঙ্গে অন্নপূর্ণা যোজনার ভাতা পাওয়া যাবে। এবার এবিষয়ে নির্দেশিকা জারি করে জানিয়ে দিল রাজ্য। 

You might also like!