Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Real Madrid's loss to Atletico: আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ

Jose Mourinho
Jose Mourinho

 

মাদ্রিদ, ২১ সেপ্টেম্বর  : মেত্রোপলিতানোয় লা লিগার মহারণে রবিবার আতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদকে। মাদ্রিদ ডার্বিতে তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। সফল স্পট কিকে আলেহান্দ্রো গ্রিমাল্দো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড। শেষ দিকে ব্যবধান কমিয়ে আশা জাগান আন্টোনিও রুডিগার। তবে হার এড়াতে পারেননি সফরকারীরা।

রিয়াল মাদ্রিদের ডাগআউটে জোসে মরিনিওর প্রথম মেয়াদে বহু কীর্তির একটা ছিল কখনো নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে না হারা। তবে সেটা এখন অতীত। নতুন মেয়াদের শুরুতেই আতলেতিকোর কাছে হেরে বসেছে তার দল। রিয়ালকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে আতলেতিকো। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। ২১ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সিলোনা। আর ১৫ পয়েন্ট নিয়ে তিনে মরিনিওর দল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…