
মুম্বই, ৩ অক্টোবর : মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লেও রক্ষা পেয়েছেন অভিনেত্রী নুসরৎ বারুচা। বরাতজোরে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। শুক্রবারই নায়িকার টিমের তরফে জানানো হয়েছিল, মেরুদণ্ড ভাঙার ফলে নুসরতকে দ্রুত বালি থেকে মুম্বইতে উড়িয়ে আনা হবে। এমনকী অভিনেত্রীর অস্ত্রোপচারও হবে মায়ানগরীতেই। এমতাবস্থায় বলিউড অভিনেত্রীকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে বালি থেকে মুম্বইতে উড়িয়ে নিয়ে আসা হয়। শুক্রবার গভীর রাতেই মুম্বইতে পৌঁছোন নুসরত।
ভাইরাল ওই ভিডিয়োতে দেখা যায়, অ্যাম্বুল্যান্সের ভিতর শুয়ে আছেন অভিনেত্রী। স্ট্রেচারে করে যখন তাঁকে বাইরে বের করা হয়, তখন চোখেমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। নড়াচড়া ক্ষমতা পর্যন্ত নেই। নাকে নল। একবার শুধু বুকের উপর হাত রেখে কাউকে কিছু ইশারা করে বলেন। এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত প্রকাশ্যে আসতেই নেটভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়ে।
अभिनेत्री नुसरत भरूचा का बाली में एक्सीडेंट हो गया। https://t.co/2qepkQ1rmT
— Pradeep Kumar (@Pradeep39192398) October 2, 2026
