Festival and celebrations

1 hour ago

Mahalaya Daan: মহালয়ায় দানের মাহাত্ম্য, এই জিনিসগুলি দান করলে জীবনে আসতে পারে শুভ পরিবর্তন

Mahalaya Daan Astrology
Mahalaya Daan Astrology

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পিতৃপক্ষকে দানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মনে করা হয়। বিশেষ করে মহালয়ার দিনটি দানের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই শুভ দিনে নির্দিষ্ট কিছু জিনিস দান করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়তে পারে এবং পুণ্যলাভ হয়। তবে দানের ক্ষেত্রেও রয়েছে কিছু নিয়ম। সব ধরনের জিনিস দান করা শুভ নয়। জ্যোতিষশাস্ত্রে মহালয়ার দিনে কয়েকটি বিশেষ সামগ্রী দানের কথা বলা হয়েছে, যা সৌভাগ্য ও শুভ ফল বয়ে আনতে পারে বলে বিশ্বাস।

∆ কোন জিনিস দানে কী উপকার পাওয়া যায়?

চাল: মহালয়ায় যদি চাল দান করা হয় তা হলে লক্ষ্মীপ্রাপ্তি হয় বলে বিশ্বাস।

কালো তিল: এই দিন কালো তিল দান করলে অসুস্থতা থেকে মুক্তি মেলে বলে প্রচলিত রয়েছে।

পাখা: পাখা দান করলে প্রচুর অর্থপ্রাপ্তি হয় বলে জানাচ্ছে শাস্ত্র।

কালো কম্বল: কালো কম্বল দান করলে আচমকা বিপদ থেকে রক্ষা মেলে এবং রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়।

ঘি এবং মধু: ঘি এবং মধু দান করলে আয়ু বৃদ্ধি পায়।

জুতো: জুতো দান করলে জীবনে আটকে থাকা কাজ সম্পন্ন হতে দেখা যায়।

সর্ষের তেল এবং হলুদ ডাল: বিয়েতে বাধা থাকলে হলুদ যে কোনও ডাল এবং সর্ষের তেল দান করুন।

তামার বাসন: ব্যবসা, চাকরি অথবা যে কোনও কাজে যদি বার বার বাধা আসে তা হলে তামার যে কোনও বাসন দান করুন।

বালিশ: বালিশ দান করলে মনে করা হয় সমস্ত পাপ নাশ হয়।

মাদুর: মাদুর দান করলে অকালমৃত্যুর ভয় কাটে।

কর্পূর: কর্পূর দান করলে মোক্ষপ্রাপ্তি হয় বলে বিশ্বাস।

জলভরা কলসি: জলভরা কলসি দান করলে প্রচুর পুণ্য অর্জন হয়।  

You might also like!