Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

4 days ago

India vs West Indies: কোহলির সেঞ্চুরি, জয় পেল টিম ইন্ডিয়া

Virat Kohli
Virat Kohli

 

কলকাতা, ২৮ সেপ্টেম্বর  : তিরুবনন্তপুরমে রবিবার রাতে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে জিতেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের ২৯৫ রান ৫০ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে স্বাগতিকরা। জাস্টিন গ্রেভসের প্রথম সেঞ্চুরিতে তিনশ রানের কাছাকাছি সংগ্রহ গড়ে তোলে সফরকারীরা। সেই রান নিয়ে প্রতিপক্ষকে লড়াইও করতে দেননি গিল ও কোহলি। কেরিয়ারের দশম সেঞ্চুরিতে দলকে সামনে থেকে পথ দেখান গিল। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের দশম সেঞ্চুরিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি। তিন সেঞ্চুরির ম্যাচে ৪০ রানে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ভারতের এই অভিজ্ঞ বাঁহাতি রিস্ট স্পিনার পান ম্যাচ সেরার পুরস্কার।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে গিল ও কোহলি ১৩২ বলে গড়েন ১৫১ রানের জুটি। ৪৯ বলে পঞ্চাশ স্পর্শ করা গিল তিন অঙ্কের দেখা পান ৯৬ বলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরিতে ১০৮ বলে এক ছক্কা ও ১৩ চারে ১১০ রান করে আউট হন তিনি।৪০ বলে পঞ্চাশ স্পর্শ করা কোহলি কম ইনিংসে ওয়ানডেতে ১৫ হাজার রান করার রেকর্ড করেন। রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ৪৬ বলে ৭৫ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কোহলি। ৭৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ওয়ানডেতে এটি তার ৫৫তম সেঞ্চুরি। ৫০ সেঞ্চুরি নেই আর কারও। আগামী বৃহস্পতিবার গুয়াহাটিতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

You might also like!