Breaking News
 
MLA Byran Biswas: বাইরনের ঘরে আগুন কী ভাবে? জল্পনার মাঝে মুখ খুললেন মেজো ভাই, দিলেন শর্ট সার্কিটের তত্ত্ব SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

 

kolkata

43 minutes ago

Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ

Nagaland women abuse allegation
Nagaland women abuse allegation

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   ভারত-ব্রাজিল ম্যাচের পর ব্রাজিল দলের সঙ্গে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন নাগাল্যান্ডের দুই যুবতী। শহরের একটি নামী পাঁচতারা হোটেলের লবিতে চলছিল সেই আনন্দ-উৎসব। অভিযোগ, সেখানেই দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। 

প্রগতি ময়দান থানায় অভিযোগ জানান নাগাল্যান্ডের তরুণী। তারপরই তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের। তারপর অভিযুক্তকে হোটেলের রুম থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা। তিনি ও তাঁর বান্ধবী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল ম্যাচ দেখতে এসেছিলেন। ম্যাচ শেষের পর রাত ১২টা ৩০মিনিট থেকে ১টার মধ্যে, ওই নামি পাঁচতারা হোটেলের লবিতে ব্রাজিল ফুটবল দলের সদস্যদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন তাঁরা। অভিযোগ সেই সময়, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নাগাল্যান্ড থেকে আসা ওই যুবতী ও তাঁর সঙ্গীকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে নামে পুলিশ।

খতিয়ে দেখা হয় হোটেলের সিসিটিভি ফুটেজ। সেখানে এক প্রৌঢ়ের গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের। তাঁর সম্পর্কে খোঁজ খবর শুরু করে পুলিশ। জানা যায়, অভিযুক্ত ব্যক্তি হোটেলেই উঠেছেন। তারপর হোটেলের রুম থেকেই পলাশ রায়কে (৫৬) গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা।  

You might also like!