Game

45 minutes ago

Delhi Ranji Trophy squad for 2026-27: ২০২৬-২৭ মরসুমের রঞ্জি ট্রফির জন্য দিল্লি স্কোয়াড, অধিনায়ক হয়েছেন আয়ুষ বাদোনি

Ayush Badoni
Ayush Badoni

 

নয়াদিল্লি, ৪ অক্টোবর  : শনিবার দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) ঘোষণা করেছে যে, আসন্ন রঞ্জি ট্রফি ২০২৬-২৭ মরসুমে দিল্লি দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার আয়ুষ বাদোনি। ডিডিসিএ প্রধান লাল বলের টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে যশ ধুলকে বাদোনির ডেপুটি হিসেবে মনোনীত করা হয়েছে। অনুজ রাওয়াত ও প্রণব রাজবংশীকে উইকেট-কিপার হিসেবে দলে ডাকা হয়েছে।

দিল্লি ২০২৬-২৭ মরসুমের অভিযান শুরু করবে বাংলার বিপক্ষে। এলিট টুর্নামেন্টের গ্রুপ ‘সি’-তে গুজরাট, ঝাড়খণ্ড, কেরালা, মহারাষ্ট্র, ওড়িশা এবং সার্ভিসেসের সাথে তাদের রাখা হয়েছে। গত মরসুমে, সাতবারের চ্যাম্পিয়ন দিল্লি একটিও ম্যাচ জিততে না পেরে নিজেদের গ্রুপে শেষ থেকে দ্বিতীয় স্থানে ছিল। দলটি ছয়টি ম্যাচ ড্র করে এবং একটিতে হেরে যায়।

২০২৬-২৭ রঞ্জি ট্রফির জন্য দিল্লি স্কোয়াড:

আয়ুশ বাদোনি ( অধিনায়ক), যশ ধুল (উইকেট রক্ষক), অনুজ রাওয়াত, সনত সাঙ্গওয়ান, আয়ুষ দোসেজা, দেব লাকড়া, হৃতিক শোকিন, দিবিজ মেহরা, মানি গ্রেওয়াল, সিমারজিৎ সিং, নবদীপ সাইনি, প্রণব রাজবংশী, সার্থক রঞ্জন, তেজস্বী, ধ্রুব কৌশিক, সুমিত কৌশিক।

You might also like!