Breaking News
 
CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের

 

Country

1 hour ago

Keralam Assembly Resolution: জ্ঞানেশের অপসারণ চেয়ে কেরলম বিধানসভায় ঐতিহাসিক প্রস্তাব পাস

Kerala CM  V. D. Satheesan
Kerala CM V. D. Satheesan

 

কেরলম, ১২ অক্টোবর : দেশের নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এক অভূতপূর্ব পদক্ষেপ নিল কেরলম বিধানসভা। এই প্রথম রাজ্য বিধানসভায় দেশের মুখ্য নির্বাচন কমিশনারের (সিইসি) অপসারণ দাবি করে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাস হয়েছে। কেরলমের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও গণতান্ত্রিক কাঠামো রক্ষায় তিনটি মূল দাবি তুলে ধরেছেন।

মুখ্যমন্ত্রী জানান, সংবিধান ও ভোটাধিকার সুরক্ষিত রাখতে এই ঐতিহাসিক প্রস্তাবের মাধ্যমে তিনটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে: প্রথমত, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা: স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় ওঠা নানা অসঙ্গতি অবিলম্বে দূর করতে হবে এবং বেআইনিভাবে বাদ পড়া সমস্ত যোগ্য নাগরিকের ভোটাধিকার দ্রুত ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ: নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যাঁর নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, সেই মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসরণের জন্য প্রয়োজনীয় আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া শুরু করতে হবে। তৃতীয়ত, কমিশনার নিয়োগ কমিটিতে সংস্কার: নির্বাচন কমিশনের স্বাধীনতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে নির্বাচন কমিশনার বাছাই প্যানেল পুনর্গঠন করতে হবে। সেই কমিটিতে দেশের প্রধানমন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে (সিজেআই) অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই বিধানসভা একযোগে এই কড়া পদক্ষেপের পথে হেঁটেছে।

You might also like!