Game

1 hour ago

Pakistan Beat Sri Lanka: শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

Pakistan lead the series 1-0
Pakistan lead the series 1-0

 

রাওয়ালপিন্ডি, ১০ অক্টোবর : শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্থানের জয় ৪ উইকেটে।রাওয়ালপিন্ডিতে শুক্রবার ২০ ওভারে শ্রীলঙ্কা করে ১৮২ রান। দলের অর্ধেক রান একাই করেন লাহিরু উদারা। ১১ চার ও এক ছক্কায় ৫৫ বলে ৯১ রানের ইনিংস খেলেন এই ওপেনার।পাকিস্তান লক্ষ্যে পৌঁছে যায় সাত বল হাতে রেখে। ১০ চার ও চারটি ছক্কায় ৫৩ বলে ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা পাকিস্তান অধিনায়ক সাহিবজাদা। সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে রূপো জয়ী পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়া সাহিবজাদা এই সিরিজ দিয়ে পূর্ণ মেয়াদে পান অধিনায়কত্ব। প্রথম ম্যাচেই অধিনায়কোচিত ইনিংস খেলে দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখলেন এই আগ্রাসী ওপেনার।

You might also like!