
কলকাতা, ৯ অক্টোবর : এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিএসি) পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এর সূচি ঘোষণা করেছে, যা ৫ থেকে ১৪ নভেম্বর ওমানে অনুষ্ঠিত হবে। ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে এবং আগামী ৮ নভেম্বর তারা একে অপরের মুখোমুখি হবে। গ্রুপটিতে নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহীও রয়েছে। অপর গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। ১২ নভেম্বর সেমিফাইনাল এবং ১৪ নভেম্বর ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হবে।
ভারতের খেলার সময়সূচী:
৬ নভেম্বর - ভারত অনূর্ধ্ব ১৯ বনাম নেপাল অনূর্ধ্ব ১৯ - ১০:৩০ ভারতীয় সময়।
৮ নভেম্বর - ভারত অনূর্ধ্ব ১৯ বনাম পাকিস্তান অনূর্ধ্ব ১৯ - ১০:৩০ ভারতীয় সময়।
১০ নভেম্বর - ভারত অনূর্ধ্ব-১৯ বনাম সংযুক্ত আরব আমিরশাহী অনূর্ধ্ব-১৯ - ভারতীয় সময় সকাল ১০:৩০।
১২ নভেম্বর - সেমি-ফাইনাল ১: গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানার-আপ - ওসিএ গ্রাউন্ড ২ - ভারতীয় সময় সকাল ১০:৩০।
১২ নভেম্বর - সেমি-ফাইনাল ২: গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানার-আপ - ওসিএ গ্রাউন্ড ১ - ভারতীয় সময় সকাল ১০:৩০।
১৪ নভেম্বর - ফাইনাল - ওসিএ গ্রাউন্ড ২ - ভারতীয় সময় সকাল ১০:৩০।
